Monday, November 23, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে ‘স্বপ্নের ভেলা’র উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 30, 2026
পটুয়াখালীতে ‘স্বপ্নের ভেলা’র উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা
Share on FacebookShare on Twitter

‘তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর আউলিয়াপুরের মুচিরপুলে মাদকবিরোধী এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে মুচিরপুল বাজার মসজিদে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। আলোচনা সভা শেষে সেখান থেকে একটি মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মুচিরপুল এলাকা প্রদক্ষিণ করে সমাজকল্যাণ বাজার ঘুরে পুনরায় মুচিরপুলে এসে শেষ হয়।

‘স্বপ্নের ভেলা সামাজিক সংগঠন’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সচেতন নাগরিক, শিশু-কিশোর ও বিভিন্ন বয়সের প্রায় অর্ধশতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা, মাদক থেকে দূরে রাখা এবং একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা শাহ জামাল শরিফ বলেন, “এটি নির্দিষ্ট কোনো সংগঠনের ব্যানারে আয়োজিত হলেও এটি মূলত পুরো এলাকার মানুষের সম্মিলিত উদ্যোগ। একটি মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার জোর আহ্বান জানান।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে ১০ পুরিয়া হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি

পটুয়াখালীতে ১০ পুরিয়া হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি

September 29, 2026
জুলাই গণঅভ্যুত্থান: তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা

জুলাই গণঅভ্যুত্থান: তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা

July 19, 2026

Trending.

কলাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কলাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

November 3, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
জালিয়াতির মাধ্যমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও অতিরিক্ত অর্থ উত্তোলনের অভিযোগ

জালিয়াতির মাধ্যমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও অতিরিক্ত অর্থ উত্তোলনের অভিযোগ

November 5, 2026
পটুয়াখালী সফরে আসছেন আনসার ও ভিডিপি মহাপরিচালক

পটুয়াখালী সফরে আসছেন আনসার ও ভিডিপি মহাপরিচালক

November 1, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist