Monday, November 23, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পটুয়াখালী জেলা প্রশাসনের নানা আয়োজন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
November 7, 2026
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পটুয়াখালী জেলা প্রশাসনের নানা আয়োজন
Share on FacebookShare on Twitter

যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভায় সমাপনী বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া মৃধা এবং যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসিন উদ্দীন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন এবং পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় একই স্থানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুর ৩টায় স্থানীয় পিডিএস মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ওই ম্যাচে সরকারি কর্মকর্তা একাদশকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয় রাজনৈতিক একাদশ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

নিম্ন ও মধ্যবিত্তদের ভরসা এখন অর্ধ-কাটা ইলিশ

নিম্ন ও মধ্যবিত্তদের ভরসা এখন অর্ধ-কাটা ইলিশ

September 25, 2023
কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

July 6, 2026

Trending.

কলাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কলাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

November 3, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
জালিয়াতির মাধ্যমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও অতিরিক্ত অর্থ উত্তোলনের অভিযোগ

জালিয়াতির মাধ্যমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ও অতিরিক্ত অর্থ উত্তোলনের অভিযোগ

November 5, 2026
পটুয়াখালী সফরে আসছেন আনসার ও ভিডিপি মহাপরিচালক

পটুয়াখালী সফরে আসছেন আনসার ও ভিডিপি মহাপরিচালক

November 1, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist