Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

নিম্ন ও মধ্যবিত্তদের ভরসা এখন অর্ধ-কাটা ইলিশ

Jahirul Islam by Jahirul Islam
September 25, 2023
নিম্ন ও মধ্যবিত্তদের ভরসা এখন অর্ধ-কাটা ইলিশ
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ “৪-৫ বছর আগে ইলিশ মাছ খুব সস্তা ছিল। অনেক বড় এবং ভালো ইলিশ ২০০ থেকে ৩০০ টাকা কেজি ছিল। কিন্তু এখন একটি এককেজির ইলিশ ১৬শ-১৭শ টাকা কেজি তাই এখন গরীব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পক্ষে এই ইলিশ কিনে খাওয়া সম্ভব না তাই এই অর্ধ কাটা, পচা মাছ বেশী কিনছে সাধারণ মানুষ আর ভালো মাছ কেউ কিনতে পারে না” এমনটাই বলছিলেন পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে খুচরা মৎস্য ব্যবসায়ী মো. জুয়েল।
শুধু জুয়েল না আলিপুর বাজারের শেখ রাসেল সেতুর নিচে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে খুচরা মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, বেশিরভাগ সাধারণ মানুষই ইলিশ কিনতে আসেন বাজারে তবে উচ্চবিত্তরা অল্প কিছু ভালো ইলিশ কিনলেও বেশীরভাগ ক্রেতা গরীব ও মধ্যবিত্ত আর তাঁদের ভরসা সমুদ্র থেকে জেলেরা বিভিন্ন মাছে খাওয়া, জালে আটকে লেজ, মাথা, শরীরের একাংশ কাটা নিয়ে আসা ইলিশ।
মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলতে বলতে ইলিশ কেনার ইচ্ছা নিয়ে দেলোয়ার নামের একজন ক্রেতা ওই কাটা ইলিশের দাম করছিলেন। তিনি বলেন, “আমি কুয়াকাটা সৈকতের একজন ফটোগ্রাফার। আমি ইলিশ কিনতে বাজারে এসেছি কিন্তু এসে দেখি ভালো ইলিশের অনেক দাম। যা আমার পক্ষে কেনা সম্ভব না, তাই আমি কাঁটা ইলিশের দাম জিজ্ঞেস করছি। ছোট-বড় মিলানো কাটা এক কেজি ইলিশ চাচ্ছে আমার কাছে ৩৫০ টাকা। এখন দেখছি কাঁটা ইলিশ কেনাও অসম্ভব হয়ে পড়ছে। দেখি যদি আরেকটু কমে পাই তাহলে এক কেজি কাটা ইলিশ নিয়ে বাড়িতে যাব।”
ছবি না তোলা এবং নাম না বলা শর্তে আরো এক ক্রেতার সাথে কথা হয়। তিনি বলেন, “প্রতিবছরই সন্তানদের জন্য কমবেশি ইলিশ কিনি। কিন্তু এখন আর ইলিশ কেনার মত সম্বল আমার নেই। আমি একজন মধ্যবিত্ত তাই এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে টিকে থাকা আমার জন্য অনেক বড় কষ্টের। আজকে রাতে কিনতে এসেছি যাতে কাঁটা ইলিশ নিয়ে হলেও ইলিশের স্বাদটা নিতে পারি।”
ওই বাজারে আব্দুল্লাহ নামের এক মাছ বিক্রেতা বলেন, সমুদ্র থেকে যখন জেলেরা মাছ নিয়ে ফিরে। তখন তাদের মাছের মধ্যেও অনেক মাছ আসে মাথা, লেজ এবং শরীরের বিভিন্ন অংশ কাটা। এগুলো এক সময়ে জেলেরা নিয়ে আসতো না কিন্তু এখন এগুলোর অনেক চাহিদা। তাই এই মাছগুলো জেলেরা নিয়ে আসলে আমরা অর্ধেক দামি কিনে নিয়ে আসি। পরে মাছগুলোকে আমরা সাইজ অনুযায়ী দুইশো থেকে ৩৫০ টাকা পর্যন্ত কেজি ধরে বিক্রি করি। যে কারণে অনেক গরিব মানুষ এবং মধ্যবিত্তরা ইলিশের স্বাদটা নিতে পারে। তুলনামূলক এখন ভালো মাছের চেয়ে এই অর্ধ-কাটা মাছগুলোই বেশি চলে।
###

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

মির্জাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

July 6, 2026
আমতলীতে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু!

আমতলীতে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু!

September 24, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist