Tuesday, August 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

দশমিনা উপজেলা আওয়ামিলীগের প্রতিবাদ সমাবেশ ও পথসভা

পটুয়াখালী-০৩ আসনে; উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান লিটনকে নৌকার প্রার্থী চায় জনসাধারণ

Jahirul Islam by Jahirul Islam
October 15, 2023
দশমিনা উপজেলা আওয়ামিলীগের প্রতিবাদ সমাবেশ ও পথসভা
Share on FacebookShare on Twitter

সিনিয়র স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র-নৈরাজ্যের প্রতিবাদে দশমিনায় বিক্ষোভ প্রতিবাদ মিছিল-সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন।
রোববার (১৫ অক্টোবর) সকালে দশমিনা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটনের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গলাচিপা দশমিনার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।

সমাবেশে ইকবাল মাহমুদ লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। তা কখনও হতে দেওয়া হবে না।
লিটন আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গলাচিপা দশমিনা পটুয়াখালী-০৩ আসনে রাজনৈতিক কর্মীকে নৌকার মনোনয়ন দেওয়ার আহবান জানান। এই আসনে যেন কোন ব্যবসায়ী ও আমলা নৌকার মনোনয়ন না পায়, সে বিষয়ে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। তিনিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের পটুয়াখালী-০৩ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণাও দেন।
উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি কাজী আমির হোসেন এর সভাপতিত্বে পথ সভায়- গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট আব্দুল খালেক, দশমিনা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোশারেফ হোসেন মুন্না, দশমিনা-গলাচিপা উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় দশমিনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টানা তিনবারের স্থানীয় চেয়ারম্যানকে লিটনকে নৌকার প্রার্থী দেখতে চেয়ে আওয়ামীলীগের নেতাকর্মী ও জনসাধারণ মিছিল শুরু করে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

বাউফলে চাঁদাবাজির অভিযোগে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ

বাউফলে চাঁদাবাজির অভিযোগে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ

August 20, 2026
পটুয়াখালীতে অবৈধ যান চলাচল বন্ধ ও লতিফ স্কুল রোডে মৃত্যুর বিচারের দাবিতে স্মারকলিপি

পটুয়াখালীতে অবৈধ যান চলাচল বন্ধ ও লতিফ স্কুল রোডে মৃত্যুর বিচারের দাবিতে স্মারকলিপি

July 30, 2026

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist