Wednesday, August 26, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

গলাচিপায় দুই জেলের কারাদন্ড

Jahirul Islam by Jahirul Islam
October 23, 2023
গলাচিপায় দুই জেলের কারাদন্ড
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধিঃ মা ইলিশ রক্ষায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় তেতুলিয়া নদীর বিভিন্ন স্থানে গতকাল রবিবার রাতভর অভিযান চালিয়ে ০৯ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ০২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল ।
উপজেলা মৎস দপ্তরের সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা স্পিডবোট নিয়ে গতকাল রাতে নদীতে অভিযানে নামেন। তাঁরা রাতভর অভিযান চালিয়ে চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের বিভিন্ন স্থানের নদীতে অভিযান চালিয়ে ০২টি মাছ শিকারের ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। এসব নৌকা থেকে ০৯ জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে ০২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদ- ও ০১ জনকে অর্থদ- দেওয়া হয়েছে। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ০৬ কিশোরকে। এসময় প্রায় ৭০ কেজি মাছ জব্দ করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। এছাড়া প্রায় ০২ লক্ষ টাকার জাল জব্দ করে বিনষ্ট করা হয়।
ইউএনও গলাচিপা বলেন, মা ইলিশ রক্ষা করার জন্য তাঁরা চেষ্টা করে যাচ্ছেন। অভিযানও অব্যাহত রেখেছেন। মা ইলিশ সংরক্ষণ অভিযানের মধ্যে জেলেরা যাতে নদীতে না নামেন, এ জন্য ১৫৫০০ জেলেকে খাদ্যসহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এখন ইলিশের প্রজনন মৌসুম চলছে। এ সময় মা ইলিশ ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে মিঠা পানিতে আসে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন স্থানে মা ইলিশ শিকার করছেন কিছু জেলে। উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে নদীতে অভিযান অব্যাহত আছে।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জনাব মো. জহিরুন্নবী বলেন, এখন ইলিশ ডিম দিচ্ছে। ধৈর্য ধারণ করে সংরক্ষণ করলে ইলিশের উৎপাদন বাড়বে কয়েক গুণ। এ সময় ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের অনুরোধ করেছেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

মির্জাগঞ্জে ৬টি চোরাই ছাগলসহ শ্যালক দুলাভাই গ্রেপ্তার

মির্জাগঞ্জে ৬টি চোরাই ছাগলসহ শ্যালক দুলাভাই গ্রেপ্তার

October 9, 2023
ইলিশের প্রধান প্রজনন মৌসুম নিরাপদ করতে প্রস্তুতি সভা

ইলিশের প্রধান প্রজনন মৌসুম নিরাপদ করতে প্রস্তুতি সভা

September 26, 2023

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist