Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

বেতাগীতে ফসল রক্ষায় ওয়াপদা সড়ক পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 6, 2026
বেতাগীতে ফসল রক্ষায় ওয়াপদা সড়ক পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন
Share on FacebookShare on Twitter

বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে থাকা প্রায় দুই কিলোমিটার সড়ক মেরামত ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৬ অক্টোবর ) দুপুরে দক্ষিণ সরিষামুড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরিষামুড়ি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, মিলন বাজার থেকে মুক্তিযোদ্ধা আবদুল খালেকের বাড়ি হয়ে শশিবাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ওয়াপদা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সড়কটির বিভিন্ন অংশে কাদা ও পানি জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। সড়কটি সংস্কার না হওয়ায় কৃষিপণ্য পরিবহনসহ এলাকার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে ও ফসল বাজারজাত করতে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, সড়কটি দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণ করা হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, কৃষকদের উৎপাদিত ফসল দ্রুত বাজারে নেওয়া সম্ভব হবে এবং এলাকার সাধারণ মানুষের যোগাযোগব্যবস্থারও উন্নতি হবে। বিশেষ করে কৃষকদের ফসল রক্ষায় সড়কটির সংস্কারকে জরুরি বলে উল্লেখ করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সরিষামুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. ফোরকান সিকদার, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য তানবির হোসাইন (সাগর জমাদ্দার), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সড়কটির অবস্থা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি কৃষকদের ফসল রক্ষা ও স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে মিলন বাজার থেকে শশিবাজার পর্যন্ত পুরো সড়কটি দ্রুত মেরামত ও পুনর্নির্মাণের দাবি জানান তারা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বিভিন্ন উপজেলায় সমবায় দিবস উদযাপন

বিভিন্ন উপজেলায় সমবায় দিবস উদযাপন

November 4, 2023
সনাতনীদের ঘরে ঘরে লক্ষী পূজাঁ

সনাতনীদের ঘরে ঘরে লক্ষী পূজাঁ

October 28, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist