Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

বাউফলে খালাকে মা বানিয়ে জমি রেজিস্ট্রি করার অভিযোগ

Jahirul Islam by Jahirul Islam
October 24, 2023
বাউফলে খালাকে মা বানিয়ে জমি রেজিস্ট্রি করার অভিযোগ
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ পটুয়াখালীর বাউফলে খালার জমি হস্তাগত করার লক্ষ্যে মৃত খালাকে মা বানিয়ে জমি রেজিস্ট্রি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর মৌজার জে এল নং ৮৬ এসএ ৩৪১,৩৩৯,৩৩৪,৩৩৮,৭২,৭৩ খতিয়ানে এই সাব-কবলা দলিল তৈরী করা হয়েছে। উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের যোগসাজসে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গেদু বিবি ও লালসন বিবি নামের আপন দুই বোনকে বিয়ে করেছিলেন জবেদ আলী মাতব্বর। এর মধ্যে লালসন প্রথম স্ত্রী এবং গেদু বিবি ২য় স্ত্রী। গেদু বিবি নি:সন্তান অবস্থায় মৃত্যু বরন করায় তাহার ওয়ারিশ থাকেন তার বড় ভাই ইসমাইল ও স্বামী জবেদ আলী মাতব্বর। এদিকে লালসন বিবি এক ছেলে চান মিয়া ও মেয়ে আকুজানকে রেখে মৃত্যু বরণ করেন। এরপরে লালসন বিবির ছেলে চান মিয়া মাতব্বর তার মায়ের নাম গোপন রেখে গেদু বিবি অর্থাৎ খালাকে মা দেখিয়ে নিজের মেয়ে শাহিনুর বেগমের নামে ২০১৩ সালে দলিল সম্পাদন করে। ওয়ারিশ সূত্রে গেদু বিবি চান মিয়ার খালা এবং সৎ মা। গেদু বিবির মোট জমির চার ভাগের এক ভাগ স্বামী জবেদ আলী ও বাকি জমির মালিকানা পান তার ভাই ইসমাইল। স্বামী জবেদ আলী তার অংশের জমি গেদু বিবির ভাই ইসমাইলের ছেলেদের কাছে বিক্রি করে দেন। এরপরে শাহিনুরের স্বামী মাহতাব হোসেন খান নাম পরিবর্তন করে দলিল দেয়া জমি জোর পূর্বক দখল করার জন্য গেদু বিবির ভাইয়ের ছেলেদের সাথে বিরোধ সৃষ্টি করে। গেদু বিবির ভাইয়ের ছেলে ও তাদের সন্তানদের বিরুদ্ধে প্রতিনিয়ত মামলা দিয়ে হয়রানী করছে মাহাতাব। এ পর্যন্ত মাহতাব গেদু বিবির ভাইর ছেলে ও নাতিদের বিরুদ্ধে ৭ টি মিথ্যা মামলা দায়ের করেছেন এবং ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে একাধীকবার হামলা চালায়।
গেদু বিবির ভাইয়ের ছেলে আবদুল জব্বার খান বলেন, ওয়ারিশ সূত্রে আমার ফুফুর (গেদু বিবি) জমি আমার বাবা (ইসমাইল) পায় এবং আমার ফুফার জমিও আমাদের কাছে বিক্রি করে দেন। সেই জমি আমার ফুফুকে মা দেখিয়ে দলিল করে জোরপূর্বক দখল করে আসছে লালসন বিবির নাতনি জামাই মাহাতাব খান। আমরা সেই জমি বুঝাইয়া দিতে বললে, মাহতাব আমাদের ওপরে ক্ষিপ্ত হয়ে স্থানীয় প্রভাবশালী লোকজন নিয়ে বিভিন্ন সময় আমার সন্তানদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে মাহাতাব হোসেন খান অভিযোগ অস্বিকার করে বলেন, আমরা কোন সন্ত্রাসী কার্যকলাপ করি নাই। তবে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। একাধিকবার শালিস বৈঠক হলেও কোন আপোস মিমাংসা হয়না।
নাজিরপুর ইউপি চেয়ারম্যান এসএম মহসিন বলেন, উভয় পক্ষের মধ্যে সমস্যা রয়েছে। স্থানীয় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারনে এ বিরোধ চলমান রয়েছে।
এ প্রসঙ্গে বাউফল উপজেলার সাব রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা বলেন, এ অনিয়মের বিষয়ে সনাক্তকারী দায়ী। তবে আদালতের মাধ্যমে এটা নিস্পত্তি করা সম্ভব।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে

স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে

July 30, 2026
মির্জাগঞ্জে যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

মির্জাগঞ্জে যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত

July 16, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist