Saturday, August 1, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

Jahirul Islam by Jahirul Islam
November 22, 2023
বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
Share on FacebookShare on Twitter

খলিলুর রহমান, বাউফল: বাউফল উপজেলায় একটি বিদ্যালয়ের নির্মাণ কাজ নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আর এ অনিয়মের অভিযোগ উঠেছে পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণকাজ নিয়ে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১-২০২২ ইং অর্থ বছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) আমেনা কনষ্ট্রাকশন নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানের মাধ্যমে ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ওই বিদ্যালয়ের একটি উর্দ্ধমূখী ভবন নির্মাণ করে। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি। বরং একাধিক স্থানের পলেস্তরা আঙ্গুলের খোঁচায় উঠে যাচ্ছে। নিম্মমানের কাঠ দিয়ে শ্রেণী কক্ষের দরজা তৈরি করা হয়েছে। একাধিক স্থানে পলেস্তরা না করেই চুন দিয়ে ঢেকে দেয়া হয়েছে। ঢালাইয়ের সময় ষ্টিল সাটারিং ব্যবহার না করায় ডিজাইন একে বেঁকে গেছে।
আলী হোসেন নামের এক অভিভাবক বলেন, নিম্মমানের উপকরণ দিয়ে নির্মাণকাজ করা হয়েছে। বিষয়টি নিয়ে তখন প্রতিবাদ করলেও ঠিকাদার কোনো কর্নপাত করেননি। অবশ্য অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. মনু বলেন, নির্মাণকাজে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তা ঠিক করে দেয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, অনিয়মের বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। প্রকল্পের তদারকি কর্মকর্তা পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) উপ সহকারি প্রকৌশলী স¤্রাট বাবর বলেন, অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

July 13, 2026
রাঙ্গাবালী আদালত ও স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাঙ্গাবালী আদালত ও স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

January 26, 2024

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist