সাথী প্রতিবেদকঃ পটুয়াখালী সদর উপজেলা শাখা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সদর উপজেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আনিচুর রহমান মাস্টারকে সহ-সভাপতি, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মাহামুদ আলম শাহীন গাজীকে পটুয়াখালী সদর উপজেলা শাখার কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে উন্নীত করা হয়েছে।
পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ জাফর উল্লাহ ও সাধারন সম্পাদক মোঃআব্দুর রাজ্জাক হাওলাদার কর্তৃক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানাগেছে সংগঠনকে গতিশীল করার জন্য উল্লেখিত দুইজনকে পদোন্নতি করার জন্য জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রত্না আমিন হাওলাদার নির্দেশ প্রদান করেন।







