Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

পটুয়াখালী আ’লীগের হরতাল বিরোধী মিছিল

নেতাকর্মীদের মাঠে থাকতে বিএনপির সাংগঠনিক নির্দেশনা

Jahirul Islam by Jahirul Islam
October 28, 2023
পটুয়াখালী আ’লীগের হরতাল বিরোধী মিছিল
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: আগামীকাল সারাদেশে বিএনপির ডাকা হরতাল, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও ভিপি আব্দুল মান্নানের নেতৃত্ব মিছিলে পটুয়াখালী জেলা শ্রমিকলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, জেলা শ্রমিকলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, জেলা যুবলীগের সহ সভাপতি এড.জাহাঙ্গির হোসেন, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান সজিব, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কাউন্সিলর এস এম ফারুক, যুবলীগের দপ্তর সম্পাদক আতিকুজ্জামান নোমান, যুবলীগ নেতা মঈনখাঁন চানু, কলেজ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মুন্না সহ আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলালীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এময় জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর বলেন, আগামীকাল আমরা মাঠে থাকবো। যেকোন ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে জেলা আওয়ামিলীগের নেতৃত্বে সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) ঢাকার নয়া পল্টনে শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতা-কর্মী আহত করার প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এদিকে জেলা ও উপজেলা পর্যায়ে সর্বাত্মক হরতাল পালনে বিএনপি নেতাকর্মীদের সাংগঠনিক নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি। আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল সফল করতে বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকবে বলেও জানান জেলা বিএনপির সদস্য এড মুজিবুর রহমান টোটন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

মহিপুরকে প্রশাসনিক উপজেলা করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

মহিপুরকে প্রশাসনিক উপজেলা করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

July 7, 2026
কুয়াকাটায় ট্রাকচালক হানিফ হত্যার বিচারের দাবিতে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত

কুয়াকাটায় ট্রাকচালক হানিফ হত্যার বিচারের দাবিতে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত

July 19, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist