Saturday, August 1, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

মন্দিরের টাকা ছিনতাইয়ের অভিযোগ

বিকাশ এজেন্টকে পিটিয়ে

Jahirul Islam by Jahirul Islam
October 31, 2023
মন্দিরের টাকা ছিনতাইয়ের অভিযোগ
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: পটুয়াখালীতে বিকাশের এক এজেন্টকে পিটিয়ে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের শারদীয় দূর্গা পূজার দের লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৯টায় পটুয়াখালী সদরের নন্দকানাই এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। এঘটনায় ভুক্তভোগী নিহার বৌদ্য গুরুত্বর আহত হয়েছে। নিহার তারক চান বৈদ্য এর ছেলে। সে বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন আছেন। পরে ঘটনা স্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ, এঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী নিহার বৌদ্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পটুয়াখালী শহরের বিকাশ এজেন্ট শ্রী কৃষ্ণ ভ্যারাইটিসের দোকানী নিহার বৌদ্য রাত ৯টা ২০ মিনিটে নন্দকানাই শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের শারদীয় দূর্গা পূজার ডেকোরেটরের বকেয়া টাকা দেওয়ার জন্য তিনি তার দোকানে মন্দিরের ১ লক্ষ ৪৫ হাজার ৪০০ টাকা রাখেন। পরে রাতে কথা কাটাকাটির একপর্যায়ে বরুণ, তরুণ, বিভা, পিজুস ও রাসেল দোকানী নিহার’কে আতর্কিত হামলা করে। স্থানীয় প্রশান্ত শীল নিপ্পন বলেন, আমরা স্থানীয়রা তাদের থামাতে গেলে আমাদের উপরও তারা হামলা করে।
দোকানী নিহার বৌদ্য বলেন, আমি দোকানে বসে টাকার হিসেব করছিলাম, তখন চার পাচ জন এসে আমার উপর হাতুড়ি ও ইট দিয়ে আতর্কিত হামলা চালায়। আমার কাছে থাকা মন্দিরের পূজার ডেকোরেটরের বকেয়া টাকা ছিলো। তখন ওই চার জন আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যান। ওই ক্যাশের মধ্যে প্রায় দের লাখ টাকা ছিল।
অভিযুক্ত বরুণ মন্ডল বলেন, আমি দোকান দিয়েছি অল্প কিছুদিন হয়। আমি বিকাশ এজেন্টের জন্য অফিসে আবেদন করলে, ওই অফিসে চাকরি করা পবিত্র হাওলাদার আমার এজেন্ট দিতে অস্বীকার করে। এনিয়ে নিহারের সঙ্গে আমার মায়ের কথা হয়, এনিয়ে বাদবিত-া হয় ও আমাদের উপর উল্টো আতর্কিত হামলা করে।
এবিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দুমকীতে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

দুমকীতে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

November 13, 2023
কলাপাড়ায় প্রয়াত সাব রেজিস্ট্রার রেহেনা পারভীনের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

কলাপাড়ায় প্রয়াত সাব রেজিস্ট্রার রেহেনা পারভীনের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

July 23, 2026

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist