Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

পটুয়াখালীতে মাঠে ছিলো না বিএনপি, কঠোর অবস্থানে পুলিশ

৩ দিনের অবরোধ কর্মসূচি;

Jahirul Islam by Jahirul Islam
November 2, 2023
পটুয়াখালীতে মাঠে ছিলো না বিএনপি, কঠোর অবস্থানে পুলিশ
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ সারা দেশে বিএনপি-জামায়াতের তিন দিনের (৭২ ঘণ্টা) অবরোধের তৃতীয় দিন শেষ হলো গতকাল বৃহস্পতিবার। কিন্তু পটুয়াখালীতে রাস্তায় দূরপাল্লার পরিবহন না চললেও তিন চাকার যানবাহন চলাচল সহ সবকিছুই স্বাভাবিক ছিলো।
জেলা শহর সহ কোন উপজেলায়ও অবরোধ পালনে মাঠে দেখা মেলেনি বিএনপির কোনো নেতাকর্মীদের। কোথাও কোনো অঘটনের সংবাদ শোনা যায়নি।তবে জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সতর্ক অবস্থায় জেলা সদরের আইনশৃঙ্খলা বাহিনী।
অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে তৃতীয় দিন বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত জেলায় এমনই চিত্র দেখা গেছে। পটুয়াখালী চৌরাস্তার অটো চালকের সাথে কথা বলে জানা যায়, যাত্রী কিছুটা কম থাকায় যানবাহন চলাচল হচ্ছে তুলনামূলক ধীরগতিতে। ব্যাংক-বিমা-স্থানীয় সমিতি প্রতিষ্ঠানের লেনদেন ছিল প্রতিদিনের মতো। বাজারঘাটও ছিল স্বাভাবিক।
জেলা শহরের বিভিন্ন স্থানের কয়েকজন বাসিন্দা বলেন, পটুয়াখালী শহরে কোনো অবরোধ পালিত হতে দেখা যায়নি। বিএনপির কোনো নেতাকর্মীকেও মাঠে দেখা যায়নি। তবে সবার মধ্যেই একটি চিন্তার ছাপ লক্ষ্য করা গেছে। কাঁচাবাজারসহ সব ধরনের পণ্যের বেচাকেনা ছিল স্বাভাবিক। কোথাও কোনো অপ্রীতিকর সংবাদ শোনা যায়নি। স্কুল-কলেজ মাদরাসা খোলা ছিল। বাজারঘাটও ছিল নিত্যদিনের মতো।
তবে অবরোধ কর্মসূচীতে পটুয়াখালী জেলা বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘আমি ঢাকায় আছি, আমাদের কোন পিকেটিং কিংবা প্রতিবন্ধকতার বিষয় নেই। জনগন স্বতঃস্ফূর্ত ভাবেই অবরোধ পালন করছে। আমরা জনগনকে উদ্বুদ্ধ করতে পেরেছি।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলার দায়িত্ব প্রাপ্ত নেতা আকন কুদ্দুসুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।
পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষের জালমাল রক্ষায় পুলিশ তার দায়িত্ব যথাযথ ভাবে পালন করছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
কিশোরী আন্দোলন এর সমাপনী অনুষ্ঠান

কিশোরী আন্দোলন এর সমাপনী অনুষ্ঠান

October 31, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist