Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

একক প্রার্থী আফজাল হোসেনের মনোনয়ন বৈধ

পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচন;বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার অপেক্ষায়

Jahirul Islam by Jahirul Islam
November 2, 2023
একক প্রার্থী আফজাল হোসেনের মনোনয়ন বৈধ
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ পটুয়াখালী-১ সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন । বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলমের দরবার হলে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাইয়ে কোন ত্রুটি না থাকায় তার মনোনয়ন পত্র বৈধ বলে জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম।
পটুয়াখালী -১ আসনে উপনির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হতে আর কোন বাধা থাকলো না। এই উপনির্বাচনে অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট আফজাল হোসেন সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন।
২১ অক্টোবর সকাল ৬ টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পটুয়াখালী ১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। পরে নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, বুধবার পহেলা নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৬ নভেম্বর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল।
পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ এই তিন উপজেলা নিয়ে পটুয়াখালী ১-আসন। এই আসনের মোট ভোটার সংখ্যা ছিল চার লাখ ৭৩ হাজার ২৫৬ জন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার, পলাতক-২

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার, পলাতক-২

August 11, 2026
দশমিনায় দুস্থ-অসচ্ছলদের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

দশমিনায় দুস্থ-অসচ্ছলদের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ

July 5, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist