Sunday, July 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

পটুয়াখালীতে জাতীয় সংবিধান দিবসের আলোচনা

Jahirul Islam by Jahirul Islam
November 4, 2023
পটুয়াখালীতে জাতীয় সংবিধান দিবসের আলোচনা
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন এর আয়োজনে “বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় দরবার হলে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাদব সরকার এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম পিপিএম বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান এড.হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান ও সহ-সভাপতি শাহজাহান খান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ। এসময় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। একই বছর ১৭ এপ্রিল থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন পর্যায়ে বৈঠক করে। জনগণের মতামত সংগ্রহের জন্য মতামত আহবান করা হয়। সংগৃহীত মতামত থেকে ৯৮টি সুপারিশ গ্রহণ করা হয়। ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করা হয়।
এরপর ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। স্বাধীনতার ৫০ বছর পর গতবছর এই দিবসটি রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে। গতবছর থেকেই রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে ‘জাতীয় সংবিধান দিবস’।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

July 7, 2026

October 11, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist