Sunday, July 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

Jahirul Islam by Jahirul Islam
November 4, 2023
পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন
Share on FacebookShare on Twitter

সিনিয়র স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদেও সাবেক হুইপ, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য আ.স.ম ফিরোজ বলেছেন, মানুষের পুলিশি ভীতি দূর করতে আওয়ামী লীগ সরকার কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু করে। আগে মানুষ পুলিশ কে দেখলে ভয় পেত, এহন সম্মান করে, অ্যাপায়ন করে। পুলিশকে জনগণের ভাই ও বন্ধু হিসেবে তৈরি করেছে। জনতা পুলিশকে একত্রিত করেছে কমিউনিটি পুলিশ। এতে এলাকার সমস্যার সমাধান এবং অপরাধ প্রতিরোধ ও দমন করা যায়। যারা অন্যায় অত্যাচার নির্যাতন করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য বিএনপি যে কাজ করে যাচ্ছে তা সম্পূর্ণ অন্যায়। কিছু কিছু দল একত্রিত হয়েছে, যাদের দল নেই, লোক নেই। আন্তর্জাতিক ভাবে দেশমাতৃকাকে আজ উলঙ্গ করতে চায়।
আ.স.ম ফিরোজ বলেন, আজ পর্যন্ত কোন দেশ বলেনি, তারা বাংলাদেশে তত্বাবধায়ক সরকার চায়, তারা চায় একটি সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগের সভানেত্রীর তাদেরকে একটি অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ এবং গ্রহণ যোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। সংবিধানের বাধ্য বাধকতা মেনেই একটি সুন্দও ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে এসময় তিনি বিএনপি জামাতের প্রতি আহবান জানিয়ে বলেন, আজকে যারা জ্বালাও পোরাও করছে, তাদের প্রতি অনুরোধ থাকবে, আসুন সবাই মিলে নির্বাচনে অংশগ্রহণ করি। জনতাই ভোট দিবে, জনতাই ভোটের মালিক, যারা ভোটে জিতবে, তারাই সরকার গঠন করবে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে পটুয়াখালী শিশু একাডেমিতে জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। “পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” স্লোগানে দুপুরে পুলিশ লাইন থেকে একটি সুসজ্জিত র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে বেলুন ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য আ.স.ম ফিরোজ এমপি।
এসময় জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এড হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহসভাপতি শাহজাহান খান, সদও উপজেলার চেয়ারম্যান এড গোলাম সরোয়ার, কমিউনিটি পুলিশিং এর সভাপতি হুমায়ুন কবির, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। কর্মসচীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, পুলিশ, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

July 11, 2026
রাঙ্গাবালীতে বিএনপির ৪ নেতা গ্রেফতার

দুমকিতে বিএনপির তিন কর্মী গ্রেপ্তার

October 30, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist