Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

দুমকীতে আশ্রয়ণের ঘরে সুখের স্বপ্ন দেখছে ৪২৩টি পরিবার।

Jahirul Islam by Jahirul Islam
November 5, 2023
দুমকীতে আশ্রয়ণের ঘরে সুখের স্বপ্ন দেখছে ৪২৩টি পরিবার।
Share on FacebookShare on Twitter

মেহেদী হাসান, দুমকি: পটুয়াাখালীর দুমকীতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর বদলে দিয়েছে গৃহহীন ও ভূমিহীনদের জীবনধারা। এ উপজেলার অসহায় গৃহহীন হতদরিদ্র মানুষের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। আশ্রয়নের টেকসই, মজবুত রঙিন সেমি-পাকা ঘর পেয়েছে আনন্দে দিন যাপন করছে। এখানে বসবাসরত হতদরিদ্র মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ উদ্যোগ পাকাঘর ও জমি পাওয়া সুবিধা বঞ্চিত পরিবারগুলো অনেক খুশি।
সূত্রে জানা যায়, দুমকী উপজেলায় ৩ ধাপে মোট আশ্রয়নের ৪২৩টি ঘর তৈরি করে সুবিধা ভোগিদের মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে আশ্রয়ন প্রকল্প -১ এ রয়েছে ৩’ শ ঘর। প্রতিটি ঘর নির্মাণ ব্যয় হয়েছে ১লক্ষ ৭১হাজার টাকা। আশ্রয়ন প্রকল্প -২ এ নির্মিত ৫০টি ঘরের প্রতিটির নির্মাণ ব্যয় হয়েছে ১লক্ষ ৯১হাজার টাকা এবং আশ্রয়ন প্রকল্প -৩ এ নির্মিত ৭৩টি ঘরের প্রতিটির নির্মাণ ব্যয় হয়েছে ২লক্ষ ৫৯ হাজার টাকা।
আশ্রয়ন প্রকল্পের মধ্যে শ্রীরামপুর ইউনিয়নের জামলায় ২৪টি, আঙ্গারিয়া ইউনিয়নের কদমতলায় ৪২টি ও বাহেরচরে ৯টি, মুরাদিয়া ইউনিয়নে ৩৫টি ও পাঙ্গাশিয়া ইউনিয়নে ১৩টি ঘর খাসজমিতে নির্মান করা হয়েছে।
এছাড়াও জামলা আশ্রয়ন প্রকল্পে নামাজ আদায়ের জন্য একটি সুন্দর মসজিদ ও পানি সংকট নিরসনে আবাসন সংলগ্ন মুরাদিয়া নদীতে ২টি ঘাটলা নির্মাণ করা হয়েছে। এসকল আবাসনে রয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি ও বিদ্যুৎ সরবরাহ। উত্তর মুরাদিয়া আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছ চাষ করে নিজেদের চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করে লাভবান হচ্ছে পরিবার গুলো।
জামলা আবাসনের ৮নং ঘরে বসবাসরত ৭০ বছরের বৃদ্ধ শামসুল হক মোল্লা ও তার স্ত্রী সাফিয়া বেগম বিজনেস পোস্ট’কে বলেন, আমার মূল বাড়ি উপজেলার পশ্চিম আঙ্গারিয়া ছিল। পায়রা নদীর ভাঙ্গনে সহায় সম্বল সবকিছু হারিয়েছি, রাস্তার পাশে পরের জমিতে ছাপড়া দিয়ে কোন রকম অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করতাম। মানবতার মা শেখ হাসিনা আমাগো ঘর দিয়ে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। তার জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন তাকে হেফাজতে রাখেন।
উত্তর মুরাদিয়া আশ্রয়নের আবাসনে বসবাসরত প্রতিবন্ধী লিটন হাওলাদারের স্ত্রী রেহেনা বেগম বলেন, অসুস্থ অসহায় স্বামীকে নিয়ে আশ্রয়হীন অবস্থায় ভবঘুরে জীবন যাপন করতাম। শেখ হাসিনার উপহারের ঘর বদলে দিয়েছে আমাদের সংসার। আমরা সবাই খুশি, আল্লাহ যেন তাঁকে দীর্ঘজীবী করেন।
এছাড়াও সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রত্যেকটি আশ্রয়নের ঘরের আঙ্গিনায় বিভিন্ন রকমের শাক-সবজির ক্ষেত ও ফলমূলের বাগান। হাঁস মুরগি ও ছাগল পালন পালন করে নিজেদের চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করে বাড়তি আয় করছে। পরিবার গুলোর সন্তানরা স্কুল, মাদ্রাসা এমনকি কলেজে পড়াশোনা করছে।
এব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আশ্রয়ন প্রকল্পের সভাপতি মোঃ আল ইমরান বলেন, ঘরগুলোতে কাঠের পরিবর্তে উন্নত মানের অ্যাংগেল, ইট ও টেকসই রঙিন টিন ব্যাবহার করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন হতদরিদ্র পরিবারগুলোর আবাসনের ব্যবস্থা করা প্রধান মন্ত্রীর একটি যুগান্তকারী পদক্ষেপ। পরিবার গুলো মাথা গোঁজার ঠাঁই পেয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

গলাচিপায় কর বাড়লেও বাড়েনি নাগরিক সেবা, দুর্ভোগে পৌরবাসী

গলাচিপায় কর বাড়লেও বাড়েনি নাগরিক সেবা, দুর্ভোগে পৌরবাসী

July 31, 2026
দোকানঘর ছাড়াকে কেন্দ্র করে কালাইয়ায় সংবাদ সম্মেলন ও পাল্টা দাবি

দোকানঘর ছাড়াকে কেন্দ্র করে কালাইয়ায় সংবাদ সম্মেলন ও পাল্টা দাবি

September 7, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist