Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

দশমিনায় বীজাগাড়ের ভবনের বেহাল দশা, জমি বেদখল

Jahirul Islam by Jahirul Islam
November 14, 2023
দশমিনায় বীজাগাড়ের ভবনের বেহাল দশা, জমি বেদখল

SAMSUNG CAMERA PICTURES

Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনা উপজেলার ৬টি ইউনিয়নে নির্মিত বীজাগাড় গুলো অযতœ আর অবহেলা এবং সংস্কার না করাসহ তদারকির অভাবে বেদখল হয়ে যাচ্ছে। তদারকি না থাকার কারনে ভবনের আশে পাশের জমিগুলো অবৈধ দখলে চলে যাচ্ছে। জমির দাম বৃদ্ধি পাবার কারনে যার যা ইচ্ছে মত ভবনের চারপাশে দোকানঘর নির্মান করছে। ফলে ভবন সংলগ্ন জমি সংকুচিত হয়ে পড়ছে। দখলে দখলে ভবনের দেয়ালসহ স্থাপনা যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পাওে বলে আশংকা করা হচ্ছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আওতায় থাকা এ বীজাগারগুলো রক্ষনাবেক্ষন না করায় ভগ্নদশায় পরিনত হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় তিনযুগ আগে এই বীজাগারগুলো নির্মান করা হয়। উপজেলায় প্রাকৃতিক দূর্যোগকালীন সময়ে কৃষি বীজ সংকট মোকাবেলায় উন্নতমানের বীজ সংরক্ষন ও কৃষকদেও মাঝে দূর্যোগ পরবর্তী বীজ সরবরাহ এবং কৃষি তথ্য সার্ভিস প্রদানের জন্য এই বীজাগারগুলো নির্মান করা হয়ে ছিল।
জানা যায়, ১৯৭০সালে বন্যা পরবর্তী উপকূলীয় এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তৎকালিন সরকার ইউনিয়ন পর্যায়ে কৃষি কার্যক্রম কৃষকদেও দোরগোড়ায় পৌছে দিতে বীজাগার কেন্দ্রগুলো নির্মান কওে ছিল। প্রাকৃতিক দূর্যোগ পরবর্তী আপদকালীন বীজ সংরক্ষন ও কৃষকদেও মধ্যে উন্নত বীজ এবং তথ্য পৌছে দেবার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তাও অফিসসহ আবাসন ব্যবস্থার সুযোগ সুবিধা দিয়ে এই বীজাগার কেন্দ্রগুলো নির্মান করা হয়। কৃষকদেও ঘওে ঘওে কৃষি সেবা পৌছে দিতে এই কেন্দ্রগুলো তৎকালিন সময়ে বেশ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে।
বর্তমানে নানা সংকটের কারনে উপজেলার ৬টি ইউনিয়নে নির্মিত ৬টি বীজাগার যুগের পর যুগ ধওে জরাজীর্ন অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় সংস্কার না করায় বীজাগারের পুরানো ভবন ও অবকাঠামোগুলো ধসে পড়ার উপক্রম হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের ৬টি বীজাগাওে বীজ সংরক্ষন, কৃষি প্রযুক্তির সুরক্ষা, কৃষি তথ্য সার্ভিস বিষয়ক কোন দাপ্তরিক কার্যক্রম চলছে না। বর্তমানে বীজাগারগুলো দিন দিন বেদখল হয়ে যাচ্ছে। অপরদিকে, তদারকির অভাবে অধিকাংশ বীজাগারগুলো জঙ্গলে আবৃত হয়ে পড়ছে।
উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের সফল কৃষক সুলতান সরদার বলেন, এক সময়ে এই সকল বীজাগার থেকে এলাকার কৃষকরা প্রাকৃতিক দূর্যোগ পরবর্তী মানসম্মত বীজ সংগ্রহে পাশাপাশি কৃষি বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ পেতেন। বর্তমানে বীজাগারগুলোতে কোন কার্যক্রম নেই। কৃষি বিপ্লবের স্বার্থে এবং কৃষকদের মধ্যে উন্নত মানের বীজ সরবরাহ করার জন্য বীজাগারগুলোর সংস্কার করা প্রয়োজন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, ৬টি বীজাগারের সীমানা প্রাচীর নির্মান করাসহ বেদখলের হাত থেকে রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

July 11, 2026
মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার মাহীন হাদী

মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার মাহীন হাদী

August 26, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist