Sunday, April 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • সর্বশেষ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • সর্বশেষ
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

ছাত্রদলের তালা, ভেঙে দিয়েছে ছাত্রলীগ

পটুয়াখালী সরকারি কলেজে

Jahirul Islam by Jahirul Islam
November 15, 2023
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে পটুয়াখালী সরকারি কলেজের প্রথম ও দ্বিতীয় গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) খুব ভোরে অবরোধের সমর্থনে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের দুই গেটে ছাত্রদল লেখা তালা ঝুলিয়ে ব্যানার টানিয়ে চলে যান।
কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন এবং মেহেদী হাসান রাকিবের নেতৃত্বে বুধবার ফজরের নামাজের পরে ৪-৫ জন ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের পেছনের গেটে ও প্রধান ফটকের গেটে ব্যানার টানিয়ে তালা ঝুলিয়ে দ্রুত চলে যায় বলে জানান প্রতক্ষ্যদর্শীরা।
কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বেলাল হোসেন বলেন, এক দফা দাবি আদায়ে সর্বাত্মক অবরোধ পালন কর্মসূচি বাস্তবায়নে পটুয়াখালী সরকারি কলেজের প্রধান ফটক ও ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। বিএনপির ডাকা অবরোধে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন রয়েছে।
এদিকে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান কাজি বলেন, গভীর রাতে যখন নৈশ প্রহরী ওয়াশরুমে যায় তখন, ছাত্রদলের কিছু সন্ত্রাসীরা আমাদের কলেজের দুই গেটে তালা দিয়েছে। আমরা খোঁজ পেয়ে সাথে সাথে সভাপতির সঙ্গে সেই পোষ্টার ও তালা ভঙ্গে ফেলেছি।
এ প্রসঙ্গে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মো: নুরুল আমীন বলেন, সকাল থেকে কলেজের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কলেজ খোলার পরে এ ধরনের কিছু নজরে পড়েনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম বলেন,‘শুনেছি সরকারি কলেজের পেছনের গেটে ও প্রধান ফটকের গেটে ব্যানার টানিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কোনো আলামত পাওয়া যায়নি। সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ সব সময় সোচ্চার।’
উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে শুরু করে বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে পঞ্চম বারের মতো অবরোধ কর্মসূচি চলছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পরিস্কারের পর প্রাণ ফিরেছে পটুয়াখালী টিবি ক্লিনিক পুকুর

পরিস্কারের পর প্রাণ ফিরেছে পটুয়াখালী টিবি ক্লিনিক পুকুর

October 9, 2023
মহিপুরে ”৫ টাকার ডাক্তার” ক্যাম্পেইনের উদ্বোধন

মহিপুরে ”৫ টাকার ডাক্তার” ক্যাম্পেইনের উদ্বোধন

September 23, 2023

Trending.

পটুয়াখালীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন

পটুয়াখালীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন

March 2, 2024
যারা অন্যের ভোট দেয়, তারা ডাকাত; ইসি হাবিব

যারা অন্যের ভোট দেয়, তারা ডাকাত; ইসি হাবিব

March 4, 2024
আইসেস্কো পুরস্কার পেয়েছে অভিযাত্রিক ফাউন্ডেশন

আইসেস্কো পুরস্কার পেয়েছে অভিযাত্রিক ফাউন্ডেশন

February 19, 2024
দশমিনা উপজেলা আওয়ামিলীগের প্রতিবাদ সমাবেশ ও পথসভা

দশমিনা উপজেলা আওয়ামিলীগের প্রতিবাদ সমাবেশ ও পথসভা

October 15, 2023
জলবায়ু পরিবর্তন ট্রাস্টের দুর্বল ব্যবস্থাপনায় ছন্নছাড়া প্রকল্প; বাস্তবায়নেও নয়-ছয়

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের দুর্বল ব্যবস্থাপনায় ছন্নছাড়া প্রকল্প; বাস্তবায়নেও নয়-ছয়

January 30, 2024
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist