Sunday, September 6, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home আইন-আদালত

দুমকীতে ধর্ষণের অভিযোগে অটো চালককে গনধোলাই

Jahirul Islam by Jahirul Islam
November 28, 2023
দুমকীতে ধর্ষণের অভিযোগে অটো চালককে গনধোলাই
Share on FacebookShare on Twitter

দুমকী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ সাগর (২০) নামে এক অটো চালককে গণধোলাই দিয়ে গাড়িসহ পুলিশে সোপর্দ করেছে স্থানীয় উত্তেজিত জনতা। এঘটনায় ওই দিন(২৫ নভেম্বর) রাতেই নির্যাতিতা নারী বাদী হয়ে অটো চালক মোঃ সাগরকে আসামী করে দুমকী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ওই চালক পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলাল হাওলাদারের ছেলে।
সূত্র জানায়, ২৫ নভেম্বও (শনিবার) সন্ধ্যা ৬টার দিকে বদরপুর বাসস্ট্যান্ড থেকে ভুক্তভোগী ওই নারী একা নিজ বাড়ি দক্ষিণ পাঙ্গাশিয়া যাওয়ার জন্য সাগরের অটো গাড়িতে ওঠেন। পথে সখানাথ সাহা’র বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ গাড়ি থামিয়ে ওই নারী যাত্রীর মুখ চেপে ধরেন সাগর এবং জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নদীর পাড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে মুখ থেকে হাত সরে গেলে সম্ভ্রম বাঁচাতে নির্যাতিতা নারীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত সাগরকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে দুমকী থানার এস আই দেলোয়ার হোসেন বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে সাগর নামে একজন অটো চালককে আহত অবস্থায় উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত অটো চালক সাগরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি একেক সময় এককেক কথা বলেন। গন্তব্যে পৌঁছানোর আগেই যাত্রীর কাছে ভাড়া চেয়েছেন কেন এমন প্রশ্নেরও কোন সদুত্তর দিতে পারেননি সাগর। যদিও তার বড় বোন জেসমিন আক্তার সাথী দাবি করে বলেন, আমার ভাইয়ের মাথা প্রায়ই গরম থাকে। একটুতেই রেগে যায় এবং গুছিয়ে কথা বলতে পারে না।
এব্যাপারে দুমকী থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, আসামী সাগরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। মামলা দুমকী থানা নং ১৩ তারিখ ২৫/১১/২৩ এবং আগের থেকে সুস্থ হওয়াতে আজকে ২৮ নভেম্বর সকালে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

কলাপাড়ায় যুবলীগ নেতার লিফলেট বিতরণ ও গণসংযোগ

কলাপাড়ায় যুবলীগ নেতার লিফলেট বিতরণ ও গণসংযোগ

September 22, 2023
বাউফলে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

বাউফলে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ

August 3, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist