Sunday, September 6, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

কুয়াকাটায় হোটেল মোটেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে 'বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা' ২০২৩

Jahirul Islam by Jahirul Islam
December 6, 2023
কুয়াকাটায় হোটেল মোটেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি: মুজিব’স ক্যাম্পেইনের আওতায় সাগরকন্যা কুয়াকাটায় আগামী ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’ ২০২৩। বাংলাদেশের আইকনিক, ডেস্টিনেশন, সংস্কৃতি ঐতিহ্যকে বিশ্ববাসি ও বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরে ধরার জন্য এবারের এই আয়োজন হচ্ছে বরিশাল বিভাগের কুয়াকাটায়।
এ উৎসবকে সামনে রেখে এখন আনন্দ বিরাজ করছে পর্যটন নির্ভর সকল ব্যবসায়ীদের মাঝে৷ এ উৎসবকে স্বাগত জানিয়ে হোটেল মোটেল ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালকরা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে ইতিমধ্যে। পাশাপাশি ট্যুর অপারেটররা ২১০০ টাকায় ১ রাত ও ২ দিনের প্যাকেজ অফার করছে। সকল পর্যটন নির্ভর ব্যবসায়ীরা এই ২দিনের উৎসবে ব্যবসা না করে, শুধু পর্যটকদের সেবা করার ঘোষণা দিয়েছেন।
এ উপলক্ষে বীচ ম্যানেজমেন্ট কমিটি, জেলা, উপজেলা প্রশাসন স্টেক হোল্ডারদের নিয়ে দফায় দফায় সভা হয়েছে। সকল অংশিজনরা জেলা ও উপজেলা প্রশাসনের কাছে এমন ছাড়ের ঘোষণা দিয়েছে। ফলে আগত পর্যটকরা স্বস্তি পাবে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণ করে।
এবারের ফেস্টিভ্যাল দ্বিতীয় দিনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের উপস্থিতির কথা রয়েছে।
দুই দিনব্যাপী এই উৎসবে থাকছে কুয়াকাটা সৈকতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস, বিচ উৎসব,ঘুড়ি উৎসব,বিচ ফুটবল, বিচ ভলিবল, রাখাইন নৃত্য,গান,পুতুল নাচ, স্থানীয় সংস্কৃতি ও নানা ধরনের খাদ্যসামগ্রীর ফেস্টিভ্যাল স্টল, পর্যটনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনারসহ নানা আয়োজন। সমৃদ্ধ বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পে বাংলার অপরুপ সৌন্দর্য নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।
কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, আমরা আমাদের হোটেল মোটেল ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালকদের সাথে আলোচনা করেই এই দুই দিন ব্যাপি উৎসবকে সামনে রেখে ২০ শতাংশ থেকে শুরু করে ৫০ শতাংশের ছাড়ের ব্যবস্থা করিয়েছি।
কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, সারা বছর আমরা কোন কোন ভাবে পর্যটন খাত থেকে ব্যবসা করি। এবারের আয়োজন ঘিরে আমরা ব্যবসা না করেই কুয়াকাটায় আগত পর্যটকদের সেবা করার মানসে ২১শত টাকায় ২ দিন ও ১ রাতের প্যাকেজ ঘোষণা দিয়েছি। এই প্যাকেজে ট্রান্সপোর্ট থাকছেনা। থাকছে ১ বার রাতের খাবার, ২ বার দুপুরের খাবার ও ২ বার সকালের নাস্তা। এক রুমের আবাসিক হোটেল ও হালকা নাস্তা।
হোটেল মোটেল ওনার্স অ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, আমরা পর্যটকদের সুযোগ সুবিধাই প্রধান্য দেই৷ ২ দিন ব্যাপি কুয়াকাটা সৈকতে আয়োজিত এই ফ্যাস্টিভ্যাল সাগরকন্যা কুয়াকাটার স্থানীয় সংস্কৃতি, কারুশিল্প, ঐতিহ্য, রন্ধন শিল্পী সহ নানাদিক পৌঁছে যাবে অনন্য মাত্রায়। আমরা এ উৎসবকে ঘিরে ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করেছি।
বীচ ম্যানেজমেন্টের সদস্য সচিব ও কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে অদম্য বাংলাদেশ। সোনার বাংলায় পর্যটনকে প্রসারিত করতে চলছে মুজিব’স বাংলাদেশ ক্যাম্পেইন। আর এরি ধারাবাহিকতায় বাংলাদেশের ট্যুরিজমকে আরো এক ধাপ এগিয়ে নিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসরকারি বিমান ও পর্যটন মন্তনালয় আয়োজন করতে যাচ্ছে সাগরকন্যায় ২দিন ব্যাপি বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’ ২০২৩। এ উপলক্ষে সকল অংশিজনরা উৎসবকে স্বাগত জানিয়ে সকল ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। অনুষ্ঠানকে সফল করতে যাবতীয় ব্যবস্থা করেছি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

সংবাদের পর বিদেশে থাকা সেই শিক্ষকের ইস্তফা

সংবাদের পর বিদেশে থাকা সেই শিক্ষকের ইস্তফা

September 22, 2023
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist