Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

প্রধান শিক্ষকের নিয়োগ অবৈধ, বাতিলের নির্দেশ

বাউফল আবদর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়

Jahirul Islam by Jahirul Islam
January 2, 2024
প্রধান শিক্ষকের নিয়োগ অবৈধ, বাতিলের নির্দেশ
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ দীর্ঘ দুই বছর পড়ে পটুয়াখালীর বাউফলের আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের নিয়োগ বাতিলের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের, ৮৮/৪জি-১৩৬৩-ম/২০১২/৩৭৫১ নং স্মারকের এক চিঠিতে এই ধরনের নির্দেশনা দেয়া হয়েছে৷
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ডিসেম্বর মাসে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পান মো. খায়রুল আলম। পরবর্তীতে প্রধান শিক্ষক পদে এই নিয়োগের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, স্বজনপ্রীতি ও ঘুষ বানিজ্যের অভিযোগ ওঠে। এই অভিযোগ করেন ওই পদে নিয়োগের জন্য আবেদনকারী ৮ জন শিক্ষক। তারা অভিযোগ সহকারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ বাতিল চেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ দুই বছর পরে একাধিকবার তদন্ত শেষে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাইরুল আলমের নিয়োগ বাতিলের জন্য বিদ্যালয় মেনেজিং কমিটিকে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কাওছার আহমেদ।
তবে সরেজমিনে দেখা যায়, গত ২৬ ডিসেম্বর চিঠি দেয়া হলেও অদ্যাবধি এবিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি ম্যানেজিং কমিটি। প্রধান শিক্ষক মো. খাইরুল আলম দায়িত্ব পালন করছেন নিয়মিত।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমি কোনো চিঠি পাইনি। চিঠি পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’
জেলা শিক্ষা অফিসার মুহা: মুজিবুর রহমান বলেন, ‘অধিদপ্তর থেকে আব্দুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ বাতিল করার জন্য চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

কলাপাড়ায় নৌকার মনোনীত প্রার্থীর সমর্থকদের আনন্দ মিছিল

কলাপাড়ায় নৌকার মনোনীত প্রার্থীর সমর্থকদের আনন্দ মিছিল

November 28, 2023
পায়রা নদীতে নিখোঁজ ঢাকার সেই স্কুলছাত্রী জুঁইয়ের মরদেহ ৩৩ ঘণ্টা পর উদ্ধার

পায়রা নদীতে নিখোঁজ ঢাকার সেই স্কুলছাত্রী জুঁইয়ের মরদেহ ৩৩ ঘণ্টা পর উদ্ধার

August 17, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist