Tuesday, September 1, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 1, 2026
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে শহরের কয়েকটি এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গলাচিপা পৌর শহরের কালীবাড়ি, বটতলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের আশপাশে এসব ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা বিএনপির বর্তমান কমিটি এবং সাবেক নেতাদের অনুসারীরা পৃথক কর্মসূচি আহ্বান করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার (৩১ আগস্ট) থেকেই দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল।

​মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতা-কর্মীরা মুখোমুখি হলে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে উভয় পক্ষই শহরজুড়ে পৃথক মিছিল বের করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল দুটি পৌর শহরের গুরুত্বপূর্ণ কালীবাড়ি ও বটতলা মোড়ে পৌঁছালে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে মুহূর্তের মধ্যে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।

​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সাজেদুল ইসলাম জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কিছু সময় হাতাহাতির ঘটনা ঘটেছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকীতে খালে বাঁধ দিয়ে মাছ চাষ

দুমকীতে খালে বাঁধ দিয়ে মাছ চাষ

November 11, 2023
দুমকিতে মহাজোট প্রার্থীকে সমর্থনে উঠান বৈঠক

দুমকিতে মহাজোট প্রার্থীকে সমর্থনে উঠান বৈঠক

January 1, 2024

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist