Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পায়রা সেতু টোল প্লাজায় ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 7, 2026
পায়রা সেতু টোল প্লাজায় ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাখাওয়াত হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

​সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি থানার এএসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় বরিশাল রূপাতলী এলাকা থেকে আসা একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটির যাত্রীবেশী মো. সাখাওয়াত হোসেনের ট্রাভেল ব্যাগ থেকে ২০ গ্রাম ওজনের মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক সাখাওয়াত হোসেন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার শুক্রাগড় ইউনিয়নের জয়গোরহাট গ্রামের নূর হোসেন হাওলাদারের ছেলে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুমকি থানার এই মামলার তদন্তভার এসআই (নিঃ) তাওহিদুর রহমান মোল্লাকে দেওয়া হয়েছে।

​দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে। মাদক পাচার ও কারবার রোধে দুমকি থানার এই নিয়মিত চেকপোস্ট কার্যক্রম এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকিতে মক্তবছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

দুমকিতে মক্তবছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

July 27, 2026
পটুয়াখালী সদরে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠান

পটুয়াখালী সদরে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠান

November 11, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist