Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

‎বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 8, 2026
‎বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর বাউফল থানায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. জাহিদ (২২)-কে ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব । একই অভিযানে উদ্ধার করা হয়েছে অপহৃত কলেজছাত্রী (১৬)।‎

‎র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-১০, সিপিএসসি, লালবাগের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জুলাই ২০২৬ সন্ধ্যায় রাজধানীর চকবাজার থানাধীন উমেশ দত্ত রোডের বকশীবাজার টিম্বিয়া হাবিবিয়া কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।‎

‎গ্রেপ্তার জাহিদ পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়শিবা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইউনুস শরীফ (ইনু শরীফ) এর ছেলে।‎

‎র‍্যাব জানায়, বাউফল থানায় দায়ের করা মামলা নম্বর-২১, তারিখ ১৩ নভেম্বর ২০২৫। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৭/৩০ ধারায় দায়ের করা হয়।‎

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম বাউফল উপজেলার একটি কলেজের ছাত্রী। কলেজের পাশেই অভিযুক্তের আত্মীয়ের বাড়িতে যাতায়াতের সূত্রে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২৫ সালের ৯ নভেম্বর দুপুরে কলেজে যাওয়ার পথে অভিযুক্ত ও তার সহযোগীরা ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও মেয়ের সন্ধান না পেয়ে তার বাবা বাউফল থানায় অপহরণ মামলা দায়ের করেন।‎

‎দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা নজরদারির একপর্যায়ে র‍্যাব ভিকটিমের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে পলাতক আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে।

‎গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে প্রাথমিক আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের জন্য প্রথমে ঢাকার চকবাজার থানায় হস্তান্তর করা হয়। পরে মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে তাদের বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।‎

‎বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার হওয়া তরুণীকে বাউফল থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তরুণীকে ডাক্তারি (মেডিকেল) পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতীকী দায়িত্বে কিশোরী অনি

জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতীকী দায়িত্বে কিশোরী অনি

October 30, 2023
বাউফলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

বাউফলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

July 26, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist