পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৮ জুলাই) রাত ২টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার (৮ জুলাই) রাত ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি অভিযানিক দল পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া এলাকার মোল্লা স্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনার তালতলী উপজেলার বড়বগি ইউনিয়নের ছাতনপাড়া গ্রামের আঃ রহিম হাওলাদার (৩৩) এবং আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মো. সজিব দুয়ারী (২৬)।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালী সদর থানায় মামলা রুজু করা হয়েছে।







