Sunday, September 6, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

যুক্তরাষ্ট্রে কলাপাড়ার সাবেক আ.লীগ সভাপতি মো. আলাউদ্দিন আহমাদের স্ত্রীর ইন্তেকাল

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 9, 2026
যুক্তরাষ্ট্রে কলাপাড়ার সাবেক আ.লীগ সভাপতি মো. আলাউদ্দিন আহমাদের স্ত্রীর ইন্তেকাল
Share on FacebookShare on Twitter

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া: আমেরিকার অন্যতম বৃহৎ হেলথ সলিউশন কোম্পানি ‘সিভিএস হেলথ’-এর অধীনস্থ সিভিএস ফার্মেসির ফ্রন্ট ডেস্ক কর্মকর্তা নীলি আহমাদ (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় ভার্জিনিয়ার আর্লিংটন হসপিটাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।

​পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা নীলি আহমাদের স্বামী মো. আলাউদ্দিন আহমাদ একসময় বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক বাংলারবাণীর নির্বাহী সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগ গ্রেটার ওয়াশিংটন, ওয়াশিংটনের বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​মৃত্যুকালে নীলি আহমাদ স্বামী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

​পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শুক্রবার জুমাবাদ আমেরিকার ভার্জিনিয়ার দার আলনুর ইসলামিক সেন্টার প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ভার্জিনিয়ার স্টাফোর্ড রোড এলাকার কবরস্থানে তাকে দাফন করা হবে।

নীলি আহমাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব এবং মহিপুর প্রেসক্লাব। সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পবিপ্রবিতে ‘জাতীয় মৎস্যপক্ষ ২০২৬’ এর উদ্বোধন

পবিপ্রবিতে ‘জাতীয় মৎস্যপক্ষ ২০২৬’ এর উদ্বোধন

August 24, 2026
হাজী আ.ওহাব খলিফার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

হাজী আ.ওহাব খলিফার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

November 8, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist