Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 10, 2026
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : ঢাকাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস জেলার বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার গোসিংগা এলাকার লাল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে জলিল আহমেদ (৬০) ও রত্না বেগম (৩০) নামের দুই যাত্রীর পরিচয় জানা গেছে। বাকি আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের জানায়, সকাল ৮টায় দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব-১৫-০৩৩৩ নম্বরের বাসটি ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাউফলের বিলবিলাস বাজার এলাকায় পৌঁছে দু’টি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীরা চালককে সতর্ক করলেও তিনি তা আমলে নেননি। পরে গোসিংগা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তবে ঘটনার পর থেকে বাস চালককে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

যাত্রীরা অভিযোগ করেন, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক সময় হেলপার দিয়ে গাড়ি চালানো, চালকের অসতর্কতা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো কিংবা চলন্ত বাসে মোবাইল ফোনে কথা বলার কারণে এসব দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেছেন, ‘বর্তমান সড়কটি পর্যাপ্ত প্রশস্ত নয়। দুটি বাস একসঙ্গে সহজে চলাচল করতে পারে না। বিষয়টি নিয়ে জেলা পর্যায়ের সভায় আলোচনা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সড়কটি আরও ৫ থেকে ৬ ফুট প্রশস্ত করা গেলে যান চলাচল অনেক সহজ হবে। পাশাপাশি সড়কের ফাঁকা স্থানগুলোতে দ্রুত গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৮তম রিজেন্ট বোর্ড সভা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৮তম রিজেন্ট বোর্ড সভা অনুষ্ঠিত

July 11, 2026
দশমিনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে রেকর্ডীয় মালিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দশমিনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে রেকর্ডীয় মালিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

July 22, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist