Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে নির্যাতনের ভয়ে মাদ্রাসা ছাত্রীর পলায়নের অভিযোগ, ২২ দিনে পরে মিললো সন্ধান

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 10, 2026
দুমকিতে নির্যাতনের ভয়ে মাদ্রাসা ছাত্রীর পলায়নের অভিযোগ, ২২ দিনে পরে মিললো সন্ধান
Share on FacebookShare on Twitter

মেহেদী হাসান শান্ত, দুমকি : পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার সংলগ্ন হযরত সুমাইয়া (রা:) মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া ছাত্রী নূরতারার সন্ধান পেয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাত ১টায় যাত্রাবাড়ী থানা পুলিশ নূরতারার পরিবারকে তার সন্ধানের বিষয়টি জানায়। পরে মঙ্গলবার (৭ জুলাই) তার স্বজনরা ঢাকা থেকে তাকে পটুয়াখালীর দুমকিতে নিয়ে আসেন। দীর্ঘ ২২ দিন পরে নূর তারার সন্ধান মেলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, মাদ্রাসায় নূরতারাকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ করানো হতো। কাজে অপারগতা প্রকাশ করলে তাকে শারীরিক নির্যাতন করা হতো। এমনকি খাবার খেতে না দেয়ার ঘটনাও ঘটেছে। এসব সহ্য করতে না পেরে এক পর্যায়ে সহপাঠীদের সহযোগিতায় মাদ্রাসা থেকে পালিয়ে যায় নুরতারা।

পালিয়ে ঢাকায় গিয়ে ধোলাইপাড় এলাকায় রাস্তায় কাঁদতে দেখে এক রিকশা চালকের মায়া হয়। পরে ওই রিকশা চালক নূরতারাকে তার বাসায় নিয়ে আশ্রয় দেন। সেখানে নূরতারা প্রাথমিকভাবে নিজের পরিচয় গোপন করে। এক পর্যায়ে বাড়ি ফিরতে চাইলে সে আসল পরিচয় দেয়। তখন রিকশা চালক ও তার স্ত্রী তাকে যাত্রাবাড়ী থানায় নিয়ে যান। সেখান থেকে পুলিশ পরিবারের সাথে যোগাযোগ করে।

নূরতারার বাবা বাদল ফরাজী বলেন, ‘‘আমি মেয়েকে পড়াশোনার জন্য মাদ্রাসায় দিয়েছি। কিন্তু তারা মেয়েকে দিয়ে প্রতিনিয়ত কাজ করিয়েছে এবং অত্যাচার করেছে। যেদিন পালিয়েছে সেদিন মাদ্রাসার পরিচালক মুফতি আহমাদুল্লাহ সোহাগ এর স্ত্রী ও মাদ্রাসার শিক্ষক নূরতারার গলা চেপে ধরেন এবং হত্যার হুমকি দেন। মৃত্যুর ভয়েই মেয়ে মাদ্রাসা থেকে পালিয়েছে।’’

ঢাকায় আশ্রয় দেয়া নাম প্রকাশে অনিচ্ছুক রিকশা চালকের স্ত্রী বলেন, ‘‘আমার স্বামী মেয়েটিকে রাস্তায় কাঁদতে দেখে বাসায় নিয়ে আসে। পরিচয় জানতে চাইলে নূরতারা সঠিক পরিচয় দেয়নি।’’

নূরতারার শরীরে আঘাতের চিহ্ন ছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘নূরতারার শরীরের বিভিন্ন স্থানে এবং মুখেও আঘাতের চিহ্ন দেখেছি।”

এ ব্যাপারে মাদ্রাসা পরিচালক মুফতি আহমাদুল্লাহ সোহাগ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘নূরতারাকে অত্যাচারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার এখানে রান্নার জন্য আলাদা মহিলা বাবুর্চি রাখা আছে। ছাত্রীদের দিয়ে কাজ করানোর বিষয়টি সত্য নয়।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

Twitter tweaks video again, adding view counts for some users

August 20, 2023
বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

July 26, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist