Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 12, 2026
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
Share on FacebookShare on Twitter

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি মৃত ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এসেছে।

রোববার (১২ জুলাই) দুপুরে জোয়ারের পানির সঙ্গে সৈকতের জাতীয় উদ্যানসংলগ্ন এলাকায় প্রায় ৮ ফুট দীর্ঘ ডলফিনটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ডলফিনের মরদেহটি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, ডলফিনটি বেশ কয়েকদিন আগেই মারা গেছে। দীর্ঘ সময় সাগরের পানিতে ভেসে থাকায় এর শরীরে পচন ধরতে শুরু করেছিল।

স্থানীয় পরিবেশ ও পর্যটনকর্মী কে. এম. বাচ্চু জানান, অতীতের তুলনায় ডলফিন মৃত্যুর ঘটনা কিছুটা কমলেও এখনও মাঝেমধ্যেই মৃত ডলফিন ভেসে আসছে। এই মৃত্যুর রহস্য উদঘাটনে সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, ‘ডলফিনটির শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— নৌযানের ধাক্কা, মাছ ধরার জালে আটকা পড়া অথবা কোনো মৎস্য আহরণ সরঞ্জামের সঙ্গে সংঘর্ষের কারণে প্রাণীটির মৃত্যু হতে পারে। এছাড়া নদী ও মোহনায় শিল্পবর্জ্য, প্লাস্টিক ও তেল দূষণ ডলফিনের জন্য বড় হুমকি। তাই ডলফিনের অভয়ারণ্য এলাকায় জালের ব্যবহার নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়ানো জরুরি।’

কুয়াকাটা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিরন বলেন, ‘উপকূলীয় অঞ্চলে ডলফিন সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ চললেও ডলফিন মৃত্যুর পুনরাবৃত্তি রোধ করা যাচ্ছে না। এর প্রকৃত কারণ নির্ণয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পরপরই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে ডলফিনটির মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্বাস্থ্যঝুঁকি এড়াতে যথাযথ নিয়ম মেনে সৈকত এলাকাতেই সেটি মাটিচাপা দেওয়া হয়।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে এসএসসি ও দাখিল সমমানের জিপিএ-৫ প্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

বাউফলে এসএসসি ও দাখিল সমমানের জিপিএ-৫ প্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

August 22, 2026
নতুন রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে পবিপ্রবির উপাচার্যের অভিনন্দন

নতুন রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে পবিপ্রবির উপাচার্যের অভিনন্দন

July 24, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist