Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

কর্মজীবনের প্রথম আজান দেওয়া হলোনা মুয়াজ্জিনের

Jahirul Islam by Jahirul Islam
October 16, 2023
কর্মজীবনের প্রথম আজান দেওয়া হলোনা মুয়াজ্জিনের
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. বনি আমিন নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) আছরের উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়াবাঘা গ্রামে এই ঘটনা ঘটে। সোমবার (১৬ অক্টোবর) সকালে চর চাঁদকাঠি গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। নিহত বনি আমিন ধুলিয়া ইউনিয়নের চর চাঁদকাঠি গ্রামের খালেক মেলকারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সদ্য কোরআনের হাফেজ হয়ে চাকরি খুঁজছিলেন বনি আমিন। দু-দিন আগে তিনি গোয়ালিয়াবাঘা গ্রামের মৃধা বাড়ির পাঞ্জেগানা মসজিদে মুয়াজ্জিনের চাকরি নেন। আজই তিনি চাকরিতে প্রথম যোগদান করে আসরের নামাজের আজান দিতে যান। এ সময় মাইকের সুইচ চাপ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর ওই বাড়ির এক মহিলা মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ জানালা দিয়ে মেঝেতে বনি আমিনকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে বাড়ির লোকজন এসে বনি আমিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।
সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ঘটনাটা খুবই হৃদয় বিদারক। সদ্য হাফেজ হওয়া বনি আমিনের এমন মৃত্যুতে সবাই হতবাক।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

কলাপাড়ায় ১৭ কমিউনিটি ক্লিনিক ঝুঁকিপূর্ণ

কলাপাড়ায় ১৭ কমিউনিটি ক্লিনিক ঝুঁকিপূর্ণ

August 13, 2026
ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের সেই ভাইরাল ঘটনায় প্রভাষক বরখাস্ত

ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের সেই ভাইরাল ঘটনায় প্রভাষক বরখাস্ত

August 4, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist