Sunday, August 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

​পবিপ্রবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও বায়োইকোনমি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 16, 2026
​পবিপ্রবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও বায়োইকোনমি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগ এবং প্ল্যান্ট প্যাথলজি বিভাগের যৌথ উদ্যোগে ‘Frontier Research for a Climate-Resilient Agriculture and Bioeconomy’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল হক।

সেমিনারের কী-নোট বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির অধ্যাপক এবং গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. তফাজ্জল ইসলাম। তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক কৃষি জৈবপ্রযুক্তি, জিনোম সম্পাদনা (Genome Editing) এবং বায়োইকোনমিভিত্তিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

এ ছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয়, বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. আশিক ইকবাল খান ধানের ব্লাস্ট রোগের সর্বশেষ গবেষণা, প্রতিরোধ কৌশল এবং টেকসই ব্যবস্থাপনা নিয়ে একটি বৈজ্ঞানিক উপস্থাপনা দেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান এবং প্ল্যান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রুবেল মাহমুদ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। বক্তারা জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক বায়োইকোনমি গড়ে তুলতে গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় আন্দারমানিক নদীর বেরিবাঁধসহ ধসে পড়ল স্লুইস, পানিবন্দী সাত গ্রামের মানুষ

কলাপাড়ায় আন্দারমানিক নদীর বেরিবাঁধসহ ধসে পড়ল স্লুইস, পানিবন্দী সাত গ্রামের মানুষ

July 16, 2026
আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস-২০২৩ উদযাপন

আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস-২০২৩ উদযাপন

December 6, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist