Saturday, July 18, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

সমন্বয়হীনতার কারণে ভেস্তে যাচ্ছে কোটি কোটি টাকার সড়ক: পাউবোর পরিদর্শনে মিলল সত্যতা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 18, 2026
সমন্বয়হীনতার কারণে ভেস্তে যাচ্ছে কোটি কোটি টাকার সড়ক: পাউবোর পরিদর্শনে মিলল সত্যতা
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীতে সরকারি দুটি দপ্তরের সমন্বয়হীনতার কারণে কোটি কোটি টাকা অপচয়ের এক অভিনব চিত্র ফুটে উঠেছে। এলজিইডির নির্মিত কোটি টাকার পাকা সড়কের ওপর দিয়েই পুনরায় বেড়িবাঁধ নির্মাণের টেন্ডার আহ্বান করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই প্রকল্প বাস্তবায়ন হলে সরকারের বিশাল অঙ্কের অর্থ অপচয়ের পাশাপাশি নবনির্মিত সড়কটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবে।

শনিবার (১৮ জুলাই) পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশে সরেজমিন পরিদর্শনে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনার সত্যতা পান এবং বিতর্কিত ওই অংশে বেড়িবাঁধের কাজ লাগবে না বলে সিদ্ধান্ত জানান। একই সফরে কাজের ত্রুটির কারণে একটি স্লুইসগেট নির্মাণ কাজ স্থগিত করে দেওয়া হয়েছে।

সম্প্রতি পটুয়াখালী জেলা উন্নয়ন কমিটির সভায় ‘পটুয়াখালী জেলা প্রেসক্লাব’র সভাপতি মোঃ আনোয়ার হোসেন বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের বেড়িবাঁধ প্রকল্পের আওতায় ১৩ কিলোমিটার বেড়িবাঁধের ওপর দিয়ে একটি সড়ক নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু এরই পাশ দিয়ে পানি উন্নয়ন বোর্ড ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’-এর আওতায় ৩৯ কিলোমিটার বেড়িবাঁধ কাজের টেন্ডার আহ্বান করে। পাউবোর এই প্রকল্প বাস্তবায়ন হলে এলজিইডির করা ১৩ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত যাবে এবং সরকারের কোটি কোটি টাকার অপচয় হবে।

বিষয়টি আমলে নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশে শনিবার (১৮ জুলাই) সরেজমিন পরিদর্শনে যান পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবের নেতৃত্বে এই পরিদর্শনে অংশ নেন উপ-বিভাগীয় প্রকৌশলী আইরিন আক্তার, দুমকি পানি উন্নয়ন শাখার উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোহাইমিনুল ইসলাম আবীর, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

পরিদর্শন শেষে নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, ‘‘এলজিইডির করা ১৩ কিলোমিটার সড়কের মধ্যে ৯ কিলোমিটার পাকা সড়কের পাশে পুনরায় বেড়িবাঁধ নির্মাণের কোনো প্রয়োজন নেই। বেড়িবাঁধের বাকি কাজগুলো আগামী জুনের মধ্যে সম্পন্ন করা হবে।’’

কর্মকর্তাদের এই আশ্বাসে আপাতত কোটি টাকার সরকারি সম্পদ রক্ষা পাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে একই দিনে দক্ষিণ মুরাদিয়া গ্রামের মহেশখালী খালের ওপর চলমান স্লুইসগেট পুননির্মাণ কাজ পরিদর্শন করেন নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব। পরিদর্শনকালে নির্মাণ কাজে মারাত্মক ত্রুটি ও অনিয়ম ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে কাজটি স্থগিত করার নির্দেশ দেন তিনি।

নির্বাহী প্রকৌশলী সাফ জানিয়ে দেন, পরবর্তীতে সিডিউল ও নকশা অনুযায়ী সঠিকভাবে কাজ সম্পন্ন করার পরেই কেবল সংশ্লিষ্ট ঠিকাদারের বিল পরিশোধ করা হবে। অনিয়ম করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

উপন্যাস ‘পথের শেষে শেষ দেখা’ মোড়ক উন্মোচন

উপন্যাস ‘পথের শেষে শেষ দেখা’ মোড়ক উন্মোচন

October 22, 2023
মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, সাগর উত্তাল

মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, সাগর উত্তাল

July 6, 2026

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist