Sunday, July 26, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ, থাকবে ফিজিওথেরাপি-নার্সিং ও স্পোর্টস বিভাগ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 18, 2026
পবিপ্রবিতে যুক্ত হচ্ছে হেলথ সায়েন্স অনুষদ, থাকবে ফিজিওথেরাপি-নার্সিং ও স্পোর্টস বিভাগ
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৫৮ তম রিজেন্ট বোর্ডে সভায় ‘Faculty of Helth Science’ তথা ‘হেলথ সায়েন্স’ অনুষদ প্রতিষ্ঠার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অ. দা.) ডক্টর রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রস্তাবিত এই অনুষদের অধীনে প্রাথমিকভাবে তিনটি বিভাগ চালুর সিদ্ধান্ত রয়েছে। বিভাগ গুলো হলো- ফিজিওথেরাপি, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস ও নার্সিং এন্ড হেলথ সাইন্স।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রোফেসর ডঃ এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘‘এখন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর অনুমোদন পেলেই পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে।’’

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ চালু হলে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। এর মাধ্যমে স্বাস্থ্যবিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে।

উল্লেখ্য, পবিপ্রবিতে বর্তমানে কৃষি, মৎস, ভেটেরিনারি, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, আইন ও ভূমি প্রশাসন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, সমূদ্র বিজ্ঞানসহ মোট ৯টি অনুষদ রয়েছে। নতুন এই অনুষদ যুক্ত হলে স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

রাঙ্গাবালীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙ্গাবালীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

November 11, 2023
পটুয়াখালী-০৩ আসনের জাসদ প্রার্থীর মিঠুর মতবিনিময়

পটুয়াখালী-০৩ আসনের জাসদ প্রার্থীর মিঠুর মতবিনিময়

December 20, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist