Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

তানিয়া হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 19, 2026
তানিয়া হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 6; shaking: 0.000000; highlight: 0; motionR: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:07:19 12:10:30; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 124.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 36;zeissColor: bright;

Share on FacebookShare on Twitter

পটুয়াখালীতে গৃহবধূ তানিয়াকে নির্যাতন করে হত্যার প্রতিবাদ এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগীর পরিবার এবং জৈনকাঠীবাসীর যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে তানিয়ার বাবা-মা, মেয়ে সহ বক্তব্য রাখেন জৈনকাঠী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবিএম ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাসির মোল্লা, প্রচার সম্পাদক নুর হোসেন বিশ্বাস, পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহতাব উদ্দীন প্রমুখ।

এসময় নিহত তানিয়ার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং জৈনকাঠী এলাকার শতাধিক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।ও

মানববন্ধনে বক্তারা বলেন, তানিয়াকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার পর বেশ কিছু দিন অতিবাহিত হলেও এখনো মূল অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তারা প্রশাসনের কাছে অবিলম্বে মূল আসামিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তিস্বরূপ ফাঁসির জোর দাবি জানান।

মানববন্ধন শেষে- মামলার সকল আসামীকে অবিলম্বে গ্রেপ্তার, প্রভাবমুক্ত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে খুনিদের ফাঁসি সহ ৩ দফা দাবিতে তার ভাই মোঃ রাকিব পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছে একটি স্মারকলিপি দেন।

এর আগে চলতি মাসের ১৫ জুলাই যৌতুকের দাবিতে নির্মমভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে হত্যার পর মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ এনে নিহত তানিয়ার পিতা অলি মুন্সী (৬০) বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এতে কামাল খান (৪২), লিজা খান (২২), লিমা খান (২০) ও মোসাঃ আম্বিয়া কে আসামি করা হয়।

নিহতের পরিবার জানায়, চলতি বছরের ১৪ জুলাই রাত আনুমানিক ১০ টার দিকে আসামিরা তানিয়াকে যৌতুকের দাবিতে ঘরে আটকে রেখে দরজার সাথে মাথা ঠুকে এবং কণ্ঠনালী চেপে ধরে চরমভাবে নির্যাতন করে। নির্যাতনের একপর্যায়ে তানিয়া তার খালাতো বোন মারজানাকে (১২) বিষয়টি জানায়, যা পরবর্তীতে নিহত তানিয়ার বাবা অলি মুন্সীর নিকট পৌঁছায়।পরবর্তীতে তানিয়ার বাবা অলি মুন্সী ভোর হওয়ার অপেক্ষায় থাকার মাঝেই আসামিরা তানিয়াকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে লোহালিয়া নাজিরপুর পালপাড়া মন্দিরের পূর্ব পাশে হাসেম আলী খানের বাড়ির পুকুরের পশ্চিম পাশের উত্তর কোণায় একটি কাঁঠাল গাছের ডালের সাথে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের পিতা অলি মুন্সী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আমাদের তদন্ত চলমান রয়েছে এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন

শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন

October 11, 2023
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

July 7, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist