কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় খেলাফত মজলিস উপজেলা শাখার কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সদর রোডের দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস বরিশাল বিভাগের জোনাল পরিচালক ইঞ্জিঃ মোঃ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ কামরুল আহসান।
কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা সদস্য মাসুম বিল্লাহ এবং অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, খেলাফত মজলিস একটি ইনসাফপূর্ণ ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াইয়ে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে উপজেলা খেলাফত মজলিসের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, আমন্ত্রিত অতিথি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







