Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

বরগুনায় নৌযান শুমারি-২০২৬ অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 2, 2026
বরগুনায় নৌযান শুমারি-২০২৬ অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

​বরগুনা প্রতিনিধি : নৌযান শুমারি-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরগুনায় অংশীজন অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে নৌযান শুমারির উদ্দেশ্য, কার্যক্রম ও গুরুত্ব তুলে ধরা হয়।

​জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। তিনি নৌযান শুমারির লক্ষ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং এর মাধ্যমে প্রাপ্ত তথ্য দেশের পরিকল্পনা প্রণয়নে কীভাবে ভূমিকা রাখবে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

​বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা।

​প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘‘নৌযান শুমারি সঠিকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরের আন্তরিক সহযোগিতা ও ব্যাপক প্রচার-প্রচারণা নিশ্চিত করতে হবে। নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে এ শুমারি সফল হলে দেশের নৌখাতের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, ‘‘দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় পর্যায়ে নৌযান শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ শুমারিতে সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি, নৌযান মালিক এবং সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

​তিনি আরও বলেন, ‘‘নির্ভুল তথ্যই দেশের প্রকৃত চিত্র তুলে ধরে এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সহায়ক হয়। এ শুমারির মাধ্যমে জেলে ও নৌ-শ্রমিকদের ঝুঁকি, চ্যালেঞ্জ এবং বাস্তব পরিস্থিতি চিহ্নিত করা সম্ভব হবে। এর ভিত্তিতে তাদের কল্যাণে কার্যকর পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা যাবে।’’

​সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, ট্রলার মালিক সমিতির সভাপতি, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন অধিদপ্তরের প্রতিনিধিরা।

​উক্ত সেমিনারে নৌযান সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি, বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বাউফলে ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিলের অভিযোগে গ্রাহকদের বিক্ষোভ

বাউফলে ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিলের অভিযোগে গ্রাহকদের বিক্ষোভ

August 4, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist