Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়া হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু, উপকূলবাসীর মাঝে স্বস্তি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 8, 2026
কলাপাড়া হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু, উপকূলবাসীর মাঝে স্বস্তি

Oplus_131072

Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হয়েছে সিজারিয়ান অপারেশন কার্যক্রম। এর ফলে উপকূলীয় এলাকার সাধারণ মানুষ ও গর্ভবতী মায়েদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল এবং তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

​শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় ফিতা কেটে এই সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। এখন থেকে এই হাসপাতালের মাধ্যমে সম্পূর্ণ সরকারি খরচে গর্ভবতী মায়েরা সিজারিয়ান অপারেশন সেবা গ্রহণ করতে পারবেন।

​উদ্বোধন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশের স্বাস্থ্যখাতকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। খুব শীঘ্রই দেশের সব উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া চলতি বছরের মধ্যেই ইউনিয়ন পর্যায়ে প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।’’

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​স্থানীয়রা আশা প্রকাশ করছেন, সরকারি ব্যবস্থাপনায় এই সিজারিয়ান সেবা চালুর ফলে উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক নারীরা নিরাপদ মাতৃত্বসেবা নিশ্চিত করার ক্ষেত্রে বড় ধরণের উপকৃত হবেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

পটুয়াখালীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও গাছের চারা বিতরণ

July 25, 2026
বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

July 26, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist