Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

তেঁতুলিয়া নদী থেকে নিখোঁজ অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 9, 2026
তেঁতুলিয়া নদী থেকে নিখোঁজ অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
Share on FacebookShare on Twitter

​দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের প্রায় ৫১ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীসংলগ্ন বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী এলাকার নদীর তীরবর্তী বিলে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেদিরহাট তেঁতুলিয়া নদীর তীরবর্তী কলাবাড়ি এলাকা থেকে এক যুবক সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন। প্রবল স্রোতের মুখে পড়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, স্থানীয় থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তী সময়ে নদীর তীব্র স্রোত উপেক্ষা করে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নিখোঁজ যুবকের সন্ধানে অভিযানে অংশ নেয়। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তখন তাঁর কোনো সন্ধান মেলেনি।

​রোববার (৯ আগস্ট) দুপুরে কাটাখালী এলাকায় বাড়ির পাশের বিলে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় যুবক সিফাত। তাঁর ধারণা, জোয়ারের পানিতে মরদেহটি নদীর তীর ঘেঁষে বিলে ঢুকে আটকে পড়ে এবং ভাটার সময় আর নদীতে নামতে পারেনি।

​খবর পেয়ে দশমিনা নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

​দশমিনা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছিদ্দিক জানান, উদ্ধার হওয়া মরদেহটি গত শুক্রবার তেঁতুলিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের কি না, তা নিশ্চিত হতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বরগুনা-১ আসন; শম্ভু ঠেকাতে মাঠে সাবেক চেয়ারম্যান ফোরকান

বরগুনা-১ আসন; শম্ভু ঠেকাতে মাঠে সাবেক চেয়ারম্যান ফোরকান

October 17, 2023
প্রধান শিক্ষকের নিয়োগ অবৈধ, বাতিলের নির্দেশ

প্রধান শিক্ষকের নিয়োগ অবৈধ, বাতিলের নির্দেশ

January 2, 2024

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist