Tuesday, September 1, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ ১২ মাদক মামলার আসামি শাহ আলম গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 11, 2026
পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ ১২ মাদক মামলার আসামি শাহ আলম গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহ আলম মাতবর (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটের দিকে পটুয়াখালী পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক শাহ আলম পটুয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া (স্বনির্ভর রোড) এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানাধীন চরপাড়া স্বনির্ভর রোড এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস দল। এ সময় শাহ আলমকে আটক করা হয় এবং পরবর্তীতে তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহ আলমের বিরুদ্ধে এর আগেও ১২টি মাদক মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। তিনি এলাকার একজন চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক কারবারি হিসেবে পরিচিত।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব

কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব

August 3, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist