Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 11, 2026
দুমকিতে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও তা প্রতিরোধের উপায় নিয়ে পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘মাদকের আসক্তি সাধারণত প্রথম সিগারেট দিয়েই শুরু হয় এবং শেষ হয় হেরোইনের মতো মারাত্মক মাদকে। শ্রেণীকক্ষে নিয়মিত পড়াশোনা না করা এবং ব্যাকবেঞ্চে থাকার ফলে অনেকেই নিজের জীবনের সঠিক লক্ষ্য স্থির করতে পারে না। সেখান থেকেই মনে তৈরি হয় হতাশা। আর এই হতাশা থেকেই ধীরে ধীরে সিগারেট ও গাজার প্রতি ঝোঁক বাড়ে। পরবর্তীতে কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে যখন একজন শিক্ষার্থী সম্পূর্ণ পিছিয়ে পড়ে, তখন সেই হতাশা থেকে নিজেকে আর ফিরিয়ে আনা কঠিন হয়ে যায়।’’

​তিনি আরও যোগ করেন, ‘‘তাই এই বয়স থেকেই জীবনের লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, ধর্মীয় অনুশাসন মেনে চলা, সামাজিক-সাংস্কৃতিক চর্চা এবং পরিবারকে পর্যাপ্ত সময় দিতে হবে। যেকোনো প্রয়োজন বা সমস্যার কথা বাবা-মায়ের কাছে খোলামেলা আলোচনা করলে অনেক বড় সমস্যার সমাধান সহজ হয়ে যায়।’’

​মাদক নির্মূলে সামাজিক ঐক্যের ওপর জোর দিয়ে ইউএনও বলেন, ‘‘মাদক নিয়ন্ত্রণ কিংবা মাদকসেবীদের গ্রেফতার করা কেবল উপজেলা প্রশাসনের একা পক্ষে সম্ভব নয়। এর জন্য সমাজের তরুণ ও ছাত্রসমাজকে সামনে এগিয়ে আসতে হবে, গড়ে তুলতে হবে ব্যাপক সামাজিক আন্দোলন। পুলিশ বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সাধারণ জনগণ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।’’

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ. কে. এম. শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মাহমুদা আখতারসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

পটুয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

November 14, 2023
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

July 7, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist