Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে সিএনজির ধাক্কায় দুই স্কুলশিক্ষার্থী আহত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 12, 2026
দুমকিতে সিএনজির ধাক্কায় দুই স্কুলশিক্ষার্থী আহত
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে বেপরোয়া যানবাহনের দৌরাত্ম্যে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সড়ক। লেবুখালী-বগা সড়কের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সংলগ্ন রূপালী ব্যাংক গেট এলাকায় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই স্কুলশিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

​মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত শিক্ষার্থীরা হলো—সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নেছার উদ্দিন আহাদ ও আলিফ আহমেদ রিজভী।

​প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই এলাকা দিয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

​ঘটনার বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘‘খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যান ও চালককে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।’’

​উপজেলা প্রশাসনও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী জানান, লেবুখালী-বগা সড়কে চলাচলকারী লাইসেন্স ও ফিটনেসবিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র না থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে।

​এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লেবুখালী-বগা রুটে দীর্ঘদিন ধরে অনভিজ্ঞ চালক, ফিটনেসবিহীন মাহিন্দ্রা ও ব্যাটারিচালিত অটোরিকশা অবাধে যাতায়াত করছে। এসব যান বহনের বেপরোয়া গতির কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে।

​দুর্ঘটনার পর কেবল তদন্ত বা মামলা না করে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। সড়কে অবৈধ যানবাহন বন্ধ, ড্রাইভিং লাইসেন্স যাচাই এবং বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কঠোর ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার আকুল আবেদন জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দশমিনায় ১৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিল মানব উন্নয়ন পরিষদ

দশমিনায় ১৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিল মানব উন্নয়ন পরিষদ

September 5, 2026
দুমকীতে কাব এর দিন ব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

দুমকীতে কাব এর দিন ব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

October 13, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist