Tuesday, September 1, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে নতুন উদ্যোগ: বিআরটিসি বাসের আবেদন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 12, 2026
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে নতুন উদ্যোগ: বিআরটিসি বাসের আবেদন
Share on FacebookShare on Twitter

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত ও পরিবহন সংকট নিরসনে বড় পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও দ্রুত সচল করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর ৪টি নতুন বিআরটিসি বাস ভাড়ার জন্য বাৎসরিক ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৭৬ টাকা বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।

​ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. জামাল হোসেন স্বাক্ষরিত গত ৯ আগস্টের এক আবেদনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

​আবেদনপত্র সূত্রে জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বহরে ৫টি বাস ও ৪টি মিনিবাস থাকলেও এর মধ্যে ১টি বাস এবং ২ টি মিনিবাস দীর্ঘদিন ধরে সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। ফলে শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াতে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে।

​এদিকে বিশ্ববিদ্যালয়ের অচল ও পুরোনো বাসসহ অন্যান্য যানবাহন বিক্রির জন্য ইতিমধ্যে নিলামের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বিআরটিএ (BRTA) পটুয়াখালী জোনের অ্যাসেসমেন্ট অনুযায়ী নির্ধারিত মূল্যের চেয়ে প্রাপ্ত দর অনেক কম (৫৮.২%) হওয়ায় শেষ পর্যন্ত যানবাহনগুলো বিক্রি করা সম্ভব হয়নি।

​বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ জানান, ‘‘শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ইউজিসি থেকে নতুন বাজেট বরাদ্দ পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের কিছুটা অপেক্ষা করতে হলেও, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই পবিপ্রবির পরিবহন ব্যবস্থায় বড় ধরণের ইতিবাচক পরিবর্তন আসবে।’’

​নতুন এই বাসগুলো বহরে যুক্ত হলে শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মির্জাগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসি মালিককে জরিমানা

মির্জাগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসি মালিককে জরিমানা

July 20, 2026
দশমিনায় বর্ণাঢ্য আয়োজনে উল্টো রথযাত্রা উদযাপিত

দশমিনায় বর্ণাঢ্য আয়োজনে উল্টো রথযাত্রা উদযাপিত

July 24, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist