Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে গুলি ও মারধরের পর শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে লুটপাট

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 14, 2026
কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে গুলি ও মারধরের পর শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে লুটপাট
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের গুলিতে প্রবাসীর ছেলে গুরুতর আহত হয়েছেন। এছাড়া পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর এবং দুই বছরের শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল।

​শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এই ভয়াবহ ঘটনাটি ঘটে।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার দিকে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল বসতঘরের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। বাইরে তাদের আরও কয়েকজন সহযোগী পাহাড়ে ছিল। ঘরে ঢুকে ডাকাতেরা প্রবাসীর স্ত্রী মোসা. রুমা বেগম (৪০) ও পুত্রবধূ রেজবিকে (১৮) হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ডাকাত দল পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা চালালে প্রবাসীর ছেলে নাইম (২২) তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাত সদস্যরা নাইমের পায়ের হাঁটুতে গুলি করে। এরপর তারা ২ বছরের শিশুসন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ঘরের সর্বস্ব লুটে নেয়।

​আহত প্রবাসীর স্ত্রী রুমা বেগম জানান, ডাকাত দল ঘরে থাকা ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় দুই লাখ টাকা এবং একটি দামি আইফোন ছিনিয়ে নিয়ে এলাকা ত্যাগ করে।

​ঘটনার পর স্থানীয়রা টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক জখম গুরুতর হওয়ায় সবাইকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।

​এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘‘সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

শপথ নিলেন সংসদ সদস্য আফজাল হোসেন

শপথ নিলেন সংসদ সদস্য আফজাল হোসেন

November 13, 2023
বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ড. মাসুদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ড. মাসুদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা

July 2, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist