Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় নানা আয়োজনে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 16, 2026
গলাচিপায় নানা আয়োজনে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধি : ‘‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় মহাসমারোহে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে গলাচিপা দিঘিসহ উপজেলার ৮টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মোট ২৭৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

​পরবর্তীতে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।

​সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সিকদার, সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান এবং পৌর মৎস্য দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন।

​অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার প্রান্তিক মৎস্য চাষীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার চরকাজল ইউনিয়নের চর শিবা গ্রামের আলাউদ্দিন কাজী এবং সদর ইউনিয়নের পূর্ব রতনদী মৎস্যজীবী সমিতিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পবিপ্রবিতে ওবিই মূল্যায়নে গুণগত মান নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

পবিপ্রবিতে ওবিই মূল্যায়নে গুণগত মান নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

August 31, 2026
দুমকিতে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আহসান ফারুকের সাংবাদিকদের সাথে মতবিনিময়

দুমকিতে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আহসান ফারুকের সাংবাদিকদের সাথে মতবিনিময়

August 17, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist