Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 18, 2026
বাউফলে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সাবেক ছাত্রদল নেতা মঈনউদ্দীনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে চন্দ্রদ্বীপ ইউনিয়নের মহিষ মালিক ও চাষিরা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে উপস্থিত মহিষ মালিক ও চাষিরা জানান, চরাঞ্চলে মহিষ চড়াতে গিয়ে অসাবধানতাবশত জেলেদের মাছ ধরার প্রায় ৩০০টি চাই (মাছ ধরার খাঁচা) ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নিয়ে পরবর্তীতে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার আয়োজন করা হয় এবং সেখানে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হলে ঘটনাটির সুষ্ঠু নিষ্পত্তি ঘটে।

তবে চাষিদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনাকে পুঁজি করে স্থানীয় যুবক ও সাবেক ছাত্রদল নেতা মঈনউদ্দীনকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র শুরু করে। চক্রটি তার বিরুদ্ধে চাঁদাবাজির ভিত্তিহীন অভিযোগ তোলে। এর পর পরই কয়েকটি গণমাধ্যমে ‘মহিষের ঘাস খাওয়াতে ২০০ টাকা করে দিতে হয়’ শিরোনামে মনগড়া সংবাদ প্রকাশিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া মহিষ চাষিরা ক্ষোভ প্রকাশ করে দাবি করেন, গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদটি সম্পূর্ণ অসত্য, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। মঈনউদ্দীনের বিরুদ্ধে যে চাঁদাবাজির খবর প্রচার করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

মানববন্ধন থেকে তারা এই বিভ্রান্তিকর ও বানোয়াট প্রচারণার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো সংবাদ পরিবেশনের আগে ঘটনাটির সঠিক ও নিরপেক্ষ তথ্য যাচাই-বাছাই করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা

October 9, 2023
এনসিপি নেতা কাফির নামে কলাপাড়ায় জমি দখল ও চাঁদাবাজির মামলা

এনসিপি নেতা কাফির নামে কলাপাড়ায় জমি দখল ও চাঁদাবাজির মামলা

July 21, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist