Tuesday, September 1, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

প্রথমবারের মতো পবিপ্রবি লেকের মাছ পেল আবাসিক হলের শিক্ষার্থীরা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 18, 2026
প্রথমবারের মতো পবিপ্রবি লেকের মাছ পেল আবাসিক হলের শিক্ষার্থীরা
Share on FacebookShare on Twitter

​দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসের নিজস্ব লেকে চাষ করা মাছ এবার ঠাঁই পেল শিক্ষার্থীদের খাবারের পাতে। ক্যাম্পাসের বিভিন্ন লেক থেকে আহরণ করা তেলাপিয়া, রুই, কাতলা ও পাঙ্গাস মাছ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথমবারের মতো নেওয়া এ ব্যতিক্রমী উদ্যোগে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের প্রায় তিন হাজার শিক্ষার্থী।

​মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে প্রাতিষ্ঠানিকভাবে মাছগুলো মেপে আবাসিক হলগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

​বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসের বিভিন্ন লেকে দীর্ঘদিন ধরে মাছ চাষ করা হলেও এবারই প্রথম তা আহরণ করে শিক্ষার্থীদের খাবারের জন্য পাঠানো হলো। ছেলেদের তিনটি হল—শহীদ জিয়াউর রহমান হল, বিজয়-২৪ হল ও এম কেরামত আলী হল এবং মেয়েদের দুটি হল—রাবেয়া বসরী হল ও কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে এসব মাছ বিতরণ করা হয়। ক্যাম্পাসের নিজস্ব পুকুরের তাজা মাছ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

​উচ্ছ্বাস প্রকাশ করে কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাইজুল বলেন, ‘‘লেকে মাছ চাষ হতে দেখেছি, কিন্তু সেই মাছ যে একদিন আমাদের খাবারের থালায় আসবে তা কখনো ভাবিনি। সত্যি চমৎকার এক অনুভূতি!’’

​আরেক শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘‘যে মাছগুলো প্রতিদিন চোখের সামনে সাঁতার কাটতে দেখতাম, সেগুলো আজ খেতে পারছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের বিনামূল্যে এসব মাছ সরবরাহ করায় আমরা ভীষণ আনন্দিত। এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসের প্রতি আমাদের আপনত্ব আরও বাড়িয়ে দেয়।’’

​এ বিষয়ে পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. হেমায়েত জাহান বলেন, ‘‘এই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মালিক যে শিক্ষার্থীরা—আমরা সেই বার্তাটিই দিতে চাই। শুধু মুখে না বলে কাজের মাধ্যমে তা প্রমাণ করতেই এই উদ্যোগ। আমরা চাই শিক্ষার্থীরা অনুধাবন করুক এটি তাদেরই বিশ্ববিদ্যালয় এবং এখানকার সুযোগ-সুবিধার প্রথম অধিকার তাদেরই।’’

​তিনি আরও যুক্ত করেন, ‘‘শিক্ষার্থীদের আনন্দ ও কল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমরা কাজ করছি। কাজের মাধ্যমেই প্রমাণ করতে চাই—এই ক্যাম্পাস শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের নিয়েই আমাদের সব আয়োজন।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীর ২২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

পটুয়াখালীর ২২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

December 18, 2023
সাগর ও নদীতে ২২ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু

সাগর ও নদীতে ২২ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু

October 11, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist