Sunday, September 6, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

অর্থাভাবে থমকে গেছে ১৮ বছরের আরাফাতের জীবন, চিকিৎসায় সহায়তার আবেদন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 19, 2026
অর্থাভাবে থমকে গেছে ১৮ বছরের আরাফাতের জীবন, চিকিৎসায় সহায়তার আবেদন
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ১৮ বছরের তরুণ আরাফাত। চোখে তার বাঁচার আকুল মিনতি, আর কণ্ঠ চিরে বেরিয়ে আসছে একটাই করুণ আর্তনাদ—‘‘আমাকে বাঁচান!’’ মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেন স্ট্রোকের শিকার হয়ে দীর্ঘদিন ধরে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া গ্রামের নিজ বাড়ির বিছানায় শয্যাশায়ী হয়ে দিন কাটাচ্ছেন তিনি। সময় গড়াচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে অবনতি ঘটছে তার শারীরিক অবস্থার।

​পরিবার সূত্রে জানা গেছে, তিন ভাইয়ের মধ্যে আরাফাতই সবার বড়। তাকে ঘিরে বাবা-মায়ের অনেক স্বপ্ন থাকলেও এক মারাত্মক অসুস্থতা মুহূর্তেই থমকে দিয়েছে সব। আরাফাতের দিনমজুর বাবা লিটন ঢালী ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে ইতোমধ্যে সর্বস্ব হারিয়েছেন। ভিটেমাটি আর জমানো পুঁজি শেষ করে এখন নিঃস্ব পরিবারটি। প্রতিদিন মেহনত করেও ছেলেটিকে বাঁচিয়ে রাখার মতো ন্যূনতম চিকিৎসার ব্যয়ভার আর বহন করতে পারছেন না তিনি।

​আরাফাতের বাবা লিটন ঢালী ও মা ফাতেমা বেগম অশ্রুসজল চোখে জানান, ‘‘কঠোর পরিশ্রম করে সংসার চালিয়েছি, কখনো কারো কাছে হাত পাতিনি। কিন্তু আজ সন্তানকে বাঁচানোর জন্য মানুষের দুয়ারে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই।’’ চিকিৎসকরা জানিয়েছেন, অবিলম্বে উন্নত ও জরুরি চিকিৎসা প্রদান করা সম্ভব না হলে আরাফাতকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।

​এক সময়ের প্রাণবন্ত আরাফাত আজ অর্থের অভাবে সুচিকিৎসা না পেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। সমাজে থাকা বিত্তবান ও মানবিক মানুষদের একটু সহানুভূতি ও সামান্য আর্থিক সহায়তাই পারে তার এই অসময়িক জীবন-মরণ লড়াইয়ে আশার আলো জ্বালাতে।

​আরাফাতকে নতুন জীবন দিতে এবং এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে মানবিক সহায়তার জন্য যোগাযোগের মাধ্যম: মা ফারজানা বেগম: 01757161553

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন

শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন

October 11, 2023
নতুন রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে পবিপ্রবির উপাচার্যের অভিনন্দন

নতুন রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে পবিপ্রবির উপাচার্যের অভিনন্দন

July 24, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist