Tuesday, August 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কৃষিতে কেঁচোসারের প্রসার ও বাজারজাতকরণে মহিপুরে মতবিনিময়

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 19, 2026
কৃষিতে কেঁচোসারের প্রসার ও বাজারজাতকরণে মহিপুরে মতবিনিময়
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পরিবেশবান্ধব কৃষি চর্চার প্রসার, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং কৃষিতে কেঁচোসার বা ভার্মিকম্পোস্টের ব্যবহার বাড়াতে পটুয়াখালীর মহিপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) মহিপুর থানা সদরের কারিতাস বাংলাদেশের আন্ধারমানিক প্রশিক্ষণকক্ষে স্থানীয় সার ডিলার, ব্যবসায়ী, কৃষক, জনপ্রতিনিধি, সাংবাদিক,সুশীলসমাজের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কারিতাস বরিশাল অঞ্চলের ‘বাংলাদেশে এগ্রোইকোলজির মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি’ (ECRAB) প্রকল্পের উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।

সভায় কেঁচোসারের উৎপাদন, ব্যবহার, কৃষিতে এর উপকারিতা, বাজারজাতকরণ এবং বাজার সম্প্রসারণের সম্ভাবনা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি টেলিভিশন সংবাদ, পথনাটক, প্যাকেজিংসহ বিভিন্ন প্রচারমাধ্যমে কেঁচোসারের গুণাগুণ তুলে ধরে কৃষকদের মধ্যে এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের ধরিত্রী ও ECRAB প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগী। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফ আলী ও মার্কেট প্রমোশন অফিসার অসীম কুমার বিশ্বাস। এছাড়া জাগো নারী কর্মকর্তা কিশোর, হীড বাংলাদেশের কর্মকর্তা সুমন মজুমদার, লতাচাপলী ইউনিয়ন পরিষদের সদস্য নুর নাহার, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য মংম্যা, কারিতাসের প্রকল্প সমন্বয়কারী জামাল হোসেন, নারী কৃষক গোলাপি রানি, অসীম শিকারী, আল আমিন, আবদুর রহিম, নারী কৃষক জাহানারা এবং সার ডিলার মো. নুরুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কেঁচোসার মাটির গুণাগুণ ও উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি পরিবেশবান্ধব হওয়ায় কৃষিতে এর ব্যবহার বাড়ানো গেলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি কৃষি উৎপাদনকে আরও টেকসই করা সম্ভব। তবে কৃষকদের মধ্যে কেঁচোসারের ব্যবহার বাড়াতে হলে এর গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন, বাজারজাতকরণ ও সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি।

আলোচনায় স্থানীয় সার ডিলার ও ব্যবসায়ীরা কেঁচোসারের বাজার সম্প্রসারণের সম্ভাবনা, চাহিদা এবং বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। কৃষক ও জনপ্রতিনিধিরাও কেঁচোসারের ব্যবহার বাড়াতে নিজেদের মতামত ও পরামর্শ দেন।

পরে অংশগ্রহণকারীদের নিয়ে প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সার ডিলার, স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও প্রকল্পের কর্মীরা অংশ নেন।

আয়োজকরা জানান, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে কেঁচোসারের বাজার তৈরি ও সম্প্রসারণে ব্যবসায়ী ও সার ডিলারদের সম্পৃক্ত করা হচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

August 25, 2026
সভাপতির স্বাক্ষর জালিয়াতির দায়ে মাদ্রাসার সুপার জেল হাজতে

সভাপতির স্বাক্ষর জালিয়াতির দায়ে মাদ্রাসার সুপার জেল হাজতে

October 11, 2023

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist