Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মহিপুরে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 20, 2026
মহিপুরে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

মহিপুর প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুর থানাধীন অনন্তপাড়ায় চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত সেকান্দার চৌকিদার অনন্তপাড়া এলাকার মৃত মোতাহার আলীর ছেলে।

এর আগে শিশুটির বাবা বাদী হয়ে মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত সেকান্দার চৌকিদার ভিকটিমের প্রতিবেশী হওয়ায় মাঝেমধ্যে তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। গত ১৪ আগস্ট রাত আনুমানিক ৮টা থেকে ৮টা ৩৫ মিনিটের মধ্যে তিনি খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে পৈত্রিক বাড়ির সংলগ্ন খালপাড়ে নিয়ে যান এবং সেখানে তাকে যৌন নির্যাতন করেন।

​এ ঘটনার পর শিশুটির পরিবার ২০ আগস্ট মহিপুর থানায় লিখিত এজাহার জমা দিলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-০৭, তারিখ: ২০ আগস্ট ২০২৬) রুজু হয়। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে মহিপুর থানার এসআই (নিরস্ত্র) শেখ ফিরোজ আলমকে।

​মামলা রুজুর পরপরই মহিপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একই দিন রাত ৭টা ৫৫ মিনিটে অভিযুক্ত সেকান্দার চৌকিদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, “চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এজাহার পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।”

​পুলিশ আরও জানায়, অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ভিকটিম শিশুটির শারীরিক চিকিৎসা ও পূর্ণ সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

কলাপাড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

July 16, 2026
১৭ লাখ টাকায় কংক্রিট ব্লকে বরগুনায় নির্মিত হচ্ছে মডেল লাইব্রেরি

১৭ লাখ টাকায় কংক্রিট ব্লকে বরগুনায় নির্মিত হচ্ছে মডেল লাইব্রেরি

August 31, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist