Wednesday, September 23, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

প্যাম্পাসে ইয়াবা লুকিয়েও রক্ষা নেই, ধরা খেলেন মাদক কারবারির স্ত্রী ও সহযোগী

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 22, 2026
প্যাম্পাসে ইয়াবা লুকিয়েও রক্ষা নেই, ধরা খেলেন মাদক কারবারির স্ত্রী ও সহযোগী
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সন্তানের ব্যবহৃত প্যাম্পাসের মধ্যে অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে রেখেও পার পেলেন না আলোচিত মাদক কারবারি মাইনুল ইসলাম সুমন। পুলিশি অভিযানে শিশুর প্যাম্পাস ও এক সহযোগীর কাছ থেকে সর্বমোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

​শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার চন্দ্রপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে বাউফল থানা পুলিশ। এ ঘটনায় সুমনের স্ত্রী তানিয়া বেগম (৩৩) এবং তার সহযোগী সুমন মৃধাকে (৩০) গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত মাইনুল ইসলাম সুমন পালিয়ে যান।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সুমন মৃধাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে পাওয়া যায় ২০০ পিস ইয়াবা। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ চন্দ্রপাড়ায় সুমনের ভাড়া বাসায় তল্লাশি চালায়। সেখান থেকে সন্তানের প্যাম্পাসের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে সরাসরি জড়িত থাকার অভিযোগে সুমনের স্ত্রী তানিয়াকে আটক করে পুলিশ।

​বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আত্মগোপনে থাকা মূল হোতা সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মাত্র ছয় মাস আগেও ২৮০ পিস ইয়াবা ও নগদ লক্ষাধিক টাকাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই সুমন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

ত্রাণ নয়, টেকসই বাঁধ ও আশ্রয় কেন্দ্র চাই

ত্রাণ নয়, টেকসই বাঁধ ও আশ্রয় কেন্দ্র চাই

November 14, 2023
জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধিতে পটুয়াখালীতে ৩ দিনের কর্মশালা শুরু

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধিতে পটুয়াখালীতে ৩ দিনের কর্মশালা শুরু

September 4, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist